,

ফের বিপাকে, কপিল শোয়ের বিরুদ্ধে এবার উঠল ‘চুরি’র অভিযোগ

news-image

 

বিনোদন ডেস্ক :সময়টা একেবারেই ভাল যাচ্ছে না কপিল শর্মার৷ যতদিন যাচ্ছে, ততই যেন একের পর এক সমস্যায় জড়িয়ে পড়ছেন জনপ্রিয় এই কমেডিয়ান৷ প্রথমে সহকর্মী সুনীল গ্রোভারের সঙ্গে বচসা৷ যার প্রভাব পড়েছিল শোয়ের টিআরপি-তেও৷ এবার তাঁর শোয়ের বিরুদ্ধে উঠল নয়া অভিযোগ৷ কপিল নাকি অন্য এক ব্যক্তির জোকস চুরি করে নিজের শোয়ে ব্যবহার করেছেন৷
কপিলের শোয়ের বিরুদ্ধে এবার চুরির অভিযোগ আনলেন জনপ্রিয় কমেডিয়ান অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ সোমবার ফেসবুকে একটি পোস্ট করেন তিনি৷ সেখানে অভিজিৎ লিখেছেন, ভারতীয় ক্রিকেট দলে পেসারদের নিয়ে তিনি একটি চুটকি লিখেছিলেন৷ সেটিই গত রবিবার ‘দ্য কপিল শর্মা শো’য়ে অভিনেতা কিকু শারদা বলেছেন৷ অভিজিৎ বলেন, “কিকু আমার জোকটি চুরি করে বলতে গিয়ে ঠিকমতো বলতেও পারেননি৷ সেটি শুনে শোয়ের অতিথি নভজ্যোত সিং সিধু-সহ বাকি দর্শকরা হাসতে থাকেন৷ সেটা দেখে আমার অত্যন্ত রাগ হয়৷” লেখাটি যে তাঁরই, প্রথমে তা বুঝতে পারেননি অভিজিৎ৷ কিন্তু যখন তিনি শোনেন কপিল দেব এবং জাহির খানের উদাহরণ টেনে বলা হচ্ছে, তখনই এ বিষয়ে নিশ্চিত হন৷ “হ্যাঁ, দু’জন কমেডিয়ানের জোক তৈরির চিন্তাভাবনা এক হতেই পারে৷ কিন্তু যখন দেখলাম উদাহরণও সেই একই দেওয়া হল, তখন বুঝলাম আসল ঘটনাটা কী৷” বলেন দিল্লির ওই কমেডিয়ান৷ ৯ এপ্রিল পোস্ট করা সেই অনুষ্ঠানের লিঙ্কটিও পোস্টে শেয়ার করেছেন তিনি৷

কপিলের শোয়ের নিন্দা করে অভিজিৎ বলেন, “কমেডিই আমার পেশা৷ এতেই পরিবারের পেট চলে৷ আর সেই জোককে যখন চুরি করে শোয়ে ব্যবহার করা হয় তখন তা আমার টাকার ব্যাগ, ঘড়ি, ল্যাপটপ টুরির যাওয়ার মতোই মনে হয়৷ বিষয়টি যে তিনি একেবারেই চুপচাপ মেনে নেবেন না, তাও স্পষ্ট করে দিয়েছেন৷ ক্ষুব্ধ অভিজিৎ বলেন, “খুব রাগ হচ্ছে৷ লক্ষ লক্ষ মানুষ ওই জোকে হাসছেন৷ অথচ তাঁরা জানতেই পারছেন না যে সেটা কার লেখা৷ এর পরে আমি কোনও শোয়ে এটাই বলতে গেলে সকলে ভাববে আমিই হয়তো চুরি করে বলছি৷ আমি চাই এর বিরুদ্ধে সবাই সরব হোক৷ যাতে অন্য কারও সঙ্গে একই ঘটনা ভবিষ্যতে না ঘটে৷”

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের