,

হাওরে ভিজিএফ খাদ্য সহায়তা শুরু

news-image

 

নিজস্ব প্রতিবেদক : হাওর অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত, অতিদরিদ্র তিন লাখ ত্রিশ হাজার পরিবারকে ভিজিএফর আওতায় চাল বিতরণ শুরু হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম মঙ্গলবার জেলার বারহাট্টা উপজেলা ও মদন উপজেলায় এ খাদ্য শস্য বিতরণের মাধ্যমে ১০০ দিনের কর্মসূচি শুরু করেন।

এসময় যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব শাহ্ কামাল, জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, হাওর এলাকার বন্যাপ্লাবিত মানুষের আতংকিত হওয়ার কিছু নেই। নতুন ধান না আসা পর্যন্ত সরকার খাদ্য ও অর্থ সহায়তা দিয়ে যাবে। বন্যার পানি নেমে যাওয়ার পর কৃষকদের পুনর্বাসনের জন্য সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেয়া হবে।

তিনি বলেন, যেসব কৃষক কৃষিঋণ নিয়ে ধান চাষ করেছিলেন তাদের আগামী ১ বছর কৃষি ঋণ পরিশোধ স্থগিত থাকবে। একইভাবে আগামী ১ বছর ঋণের কিস্তি স্থগিত রাখার জন্য তিনি এনজিওগুলোর প্রতি আহবান জানান।

মন্ত্রী এ সময় ত্রাণ বিতরণ ও কৃষি পুনর্বাসনে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে দেন।

নেত্রকোনার বন্যা কবলিত এলাকায় সাধারণ ত্রাণ হিসেবে ১৪৮ মে. টন চাল, ৩৪ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। ভিজিএফ হিেিসবে নেত্রকোনা জেলায় ৫০ হাজার দরিদ্র পরিবারকে বিশেষ ভিজিএফ এর মাধ্যমে খাদ্য সহায়তা দেয়া হবে।

এখানে গ্রামীণ কর্মসংস্থানের জন্য ১৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। একই সাথে ১০ টাকা দরে কেজি চাল ও ১৫ টাকা কেজি দরে ওএমএস চালু থাকবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের