,

কে পরীমনির আত্মার আত্মীয়?

news-image

 

বিনোদন ডেস্ক :ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামারকন্যা পরীমনি। শাহ আলম মন্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ শিরোনামের সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। এরপর অল্প সময়ে সর্বাধিক সংখ্যক সিনেমায় অভিনয় করেন। এ পর্যন্ত তার অভিনীত ১১টি সিনেমা মুক্তি পেয়েছে।

আগামী ২৮ এপ্রিল ‘আপন মানুষ’ শিরোনামের সিনেমাটি সারা দেশে মুক্তি পাবে। কিন্তু সিনেমাটিতে কে তার আপন মানুষ, কে তার আত্মার আত্মীয়? এমন প্রশ্ন দর্শক মনে খুব স্বাভাবিকভাবেই ঘুরপাক খাচ্ছে।

তবে এ নিয়ে চিত্রনায়িকা পরীমনি রহস্যময় উত্তর দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হলে গিয়ে দেখতে হবে কে আমার আপন মানুষ, কে আমার আত্মার আত্মীয়। তবে প্রকৃত অর্থে আমার আপন মানুষ সিনেমার দর্শক।’

‘আপন মানুষ’ সিনেমায় ‘আত্মার আত্মীয়’ শিরোনামের একটি গান রয়েছে। এ গানটিতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন কনক চাঁপা ও কোনাল। কবির বকুলের কথায় গানটির সুর করেছেন ইমন সাহা।

এ সিনেমায় পরীর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। এ ছাড়াও অভিনয় করেছেন- সুচরিতা, মিশা সওদাগর, সাদেক বাচ্চু, প্রবীর মিত্র, কাজী হায়াৎ, রেহানা জলি, রেবেকা প্রমুখ। ইমন খান ফিল্মস পরিবেশিত, আলমগীর হোসেন প্রযোজিত এ সিনেমাটি গত ২১ এপ্রিল শুক্রবার একটি হলে মুক্তি দেয়া হয়েছে।

এদিকে পরীমনি অভিনীত ‘অন্তর জ্বালা’, ‘স্বপ্নজাল’, ‘আমার প্রেম আমার প্রিয়া’সহ বেশ কয়েকটি সিনেমার শুটিং শেষ করে মুক্তির অপেক্ষায় রয়েছে। ‘হৃদয় ছোঁয়া ভালোবাসা’, ‘নদীর বুকে চাঁদ’সহ প্রায় একডজন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন পরী।

এদিকে পশ্চিমবঙ্গের এল হাসান পরিচালিত ‘ভালোবাসা গুনাহ হ্যায়’ শিরোনামের সিনেমায় জুটি বেঁধে অভিনয় করবেন পরীমনি ও নবাগত রোশান। এ সিনেমার একটি আইটেম গানে নাচবেন বলিউড তারকা সানি লিওন। রোশানের মায়ের চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী হেমা মালিনী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে