,

‘আ.লীগ ক্ষমতায় থাকলেই রেলের উন্নয়ন হয়’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই রেলের উন্নয়ন হয়। কিন্তু বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে রেলের কোনো উন্নয়ন করেনি। আগামীতে পর্যায়ক্রমে দেশের সব জেলা রেলের লাইনের আওতায় আনা হবে।

মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেল স্টেশনের নব নির্মিত প্লাটফরম সেড ও হাইলেভেল প্লাটফরম উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বিএনপির আমলে রেলের জন্য মাত্র পাঁচশত কোটি টাকা বরাদ্দছিল। সেখানে বর্তমান সরকারের আমলে রেলের বরাদ্দ দেয়া হয়েছে সাড়ে ১১ হাজার কোটি টাকা।

রেলপথ মন্ত্রাণালয়ের সচিব ফিরোজ সালাউদ্দিনের সভাপতিত্বে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনারুল আজীম আনার, রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার ও অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রেলওয়ের উচ্চ পদস্থ কর্মকর্তা, কর্মচারী, জেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে