,

স্কলার্সহোম স্কুলে বোমাসদৃশ বস্তুটি ‘এক্সক্লুসিভ ডিভাইস’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর শাহী ঈদগাহস্থ স্কলার্সহোম স্কুলের সিঁড়ির নিচে পাওয়া বোমাসদৃশ বস্তুটি ‘এক্সক্লুসিভ ডিভাইস (আইডি)’। র‌্যাব-৯ এর মিডিয়া উইং প্রধান এএসপি মো. ইউনুস এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, স্কুলের সিঁড়ির নিচে পড়ে থাকা ওই বস্তুটি একটি এক্সক্লুসিভ ডিভাইস বা আইডি বলে ধারণা করা হচ্ছে। এটি নিষ্ক্রিয় করতে কিছুটা সময় লাগবে।

এর আগে, মঙ্গলবার সকাল ১১টার দিকে সিলেটের স্কলার্সহোম স্কুল কর্তৃপক্ষ সিঁড়ির নিচে একটি বোমাসদৃশ বস্তু দেখতে পায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে বিমানবন্দর থানা পুলিশকে জানানো হয়। পুলিশ বিষয়টি র‌্যাবকে জানায়।

মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জেদান আল মুসা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। আসে র‌্যাবের টিমও। দুপুরের দিকে ঘটনাস্থলে আসে র‌্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।

এদিকে, ঘটনাস্থলের আশপাশ থেকে প্রশাসন ও গণমাধ্যমকর্মীরা ছাড়া বাকি সবাইকে সরিয়ে দেয়া হয়েছে। বেলা পৌনে ১টার দিকে স্কুলটি ছুটি দেয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা বের হওয়ার পর সোয়া ১টার দিকেবেরিয়ে যান স্কুলের শিক্ষকরা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের