বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে অভিযান চলছে, থমথমে এলাকা

news-image

 

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার হড়গ্রাম এলাকায় শুরু হওয়া আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ‘ব্লক রেইড’ চলছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এ অভিযান সম্পর্কে এখনো পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

তবে মোবাইলে যোগাযোগ করা হলে রাজশাহী মহানগর (আরএমপি) পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম জানান, অভিযানে বিকেল পর্যন্ত কাউকেই আটক করা হয়নি।

দুপুরে পিবিআই’র পক্ষ থেকে বলা হয়েছিল, অভিযানে পুলিশের পাশাপাশি ঢাকা থেকে আসা একটি সোয়াত টিম ও কাউন্টার টেররজিম ইউনিটের সদস্যরাও যোগ দিয়েছেন।

তবে বিষয়টি অস্বীকার করে সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম বলেন, অভিযানে শুধু আরএমপির চার থানা ও মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ এবং আরএমপির রিজার্ভ ফোর্স অংশ নিয়েছে। বাইরে থেকে অন্য কোনো দল অভিযানে অংশ নেয়নি। তবে এলাকায় গোয়েন্দা সংস্থার সদস্যরা অবস্থান করছেন।

তিনি জানান, দুপুরে কিছু সময়ের জন্য অভিযান স্থগিত ছিল। এরপর তা আবার শুরু হয়েছে। তবে এ অভিযানকে প্রথম বা দ্বিতীয় পর্যায় বলা হচ্ছে না। অভিযানের কোনো নামও দেয়া হয়নি। এটি আরএমপির নিয়মিত ‘ব্লক রেইড’। এ ধরনের অভিযান সাধারণত রাতে হয়, তবে এবার দিনেই হচ্ছে।
এদিকে পুলিশের এই ব্লক রেইডে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। হড়গ্রাম এলাকায় প্রবেশের সবগুলো পথের সামনে অবস্থান নিয়েছে পুলিশ। মহল্লার ভেতরের সব দোকান-পাট বন্ধ রয়েছে। এলাকার বাসিন্দারা প্রধান ফটক বন্ধ করে বাড়ির ভেতরে অবস্থান করছেন।

মহল্লার বাইরে থেকে কাউকে ভেতরে কিংবা ভেতর থেকে কাউকে বাইরে বের হতে দিচ্ছে না পুলিশ। এতে চরম উৎকণ্ঠায় রয়েছেন এলাকার বাসিন্দারা। তাদের ধারণা, এলাকায় হয়তো কোনো জঙ্গি সদস্য অবস্থান করছে। তাকে ধরতেই পুলিশের এমন অভিযান।

দুপুর পৌনে ১টার দিকে ঘিরে রাখা এলাকা থেকে বেরিয়ে পিবিআই রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল আরিফ বলেছিলেন, পুলিশের পাশাপাশি কাউন্টার টেররিজম ও সোয়াত টিমের সদস্যরাও অভিযানে অংশ নিয়েছেন।

এলাকায় কোনো জঙ্গি অবস্থান করছে কিনা বা কতক্ষণ অভিযান চলবে- এমন প্রশ্নে তৌহিদুল আরিফ বলেন, অভিযান কখন শেষ হবে তা এখনই বলা যাচ্ছে না। তবে এলাকায় জঙ্গি থাকতে পারে, এমন সন্দেহেই প্রায় প্রতিটি বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে।

অভিযান কখন শেষ হবে তা আবার জানতে চাইলে বিকেলে আরএমপির উপ-কমিশনার একেএম নাহিদুল ইসলাম বলেন, অভিযান কখন শেষ হবে তা এখনই বলা যাচ্ছে না। অভিযান শেষে এ বিষয়ে ব্রিফ করা হবে।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু