,

সিরিজ খেলতে পাকিস্তান ৯ জুলাই বাংলাদেশে আসছে

news-image

আগামী জুনে চ্যাম্পিয়ন্স ট্রফির পরই শুরু হবে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যস্ত সূচি। জুলাই মাসে পাকিস্তানের বাংলাদেশ সফর দিয়ে মাশরাফি-মুশফিকদের ব্যস্ততা শুরু। দেশিয় ক্রিকেটের শাসক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাকিস্তান বোর্ডের (পিসিবি) বরাত দিয়ে বলেছে, পাকিস্তান জুলাই মাসের ৯ তারিখ ঢাকায় আসতে পারে। এ মাসেই সফরের তারিখ চূড়ান্ত হবে।
এদিকে সে দেশের একটি পত্রিকা ‘পাকিস্তান টুডে’ বলেছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং দুটি করে টেস্ট ও টি-২০ খেলতে আগামী ৯ জুলাই পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশে আসবে বলে বিসিবিকে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পত্রিকাটি আরও জানিয়েছে, বিসিবি এবং পিসিবির মধ্যে আলোচনায় পূর্ণাঙ্গ ওই সিরিজের জন্য ফতুল্লা এবং সিলেটকেই বাছাই করে নেয়া হয়েছে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংস্কার কাজ চলমান থাকায় পাকিস্তান সিরিজের কোনো ম্যাচ হোম অব ক্রিকেটে আয়োজন করা সম্ভব নয় বলে আগেই জানানো হয়েছে। এ কারণেই মিরপুরের বাইরের ভেন্যু বাছাই করে নিতে হলো। তবে, সম্ভাব্য ভেন্যুর তালিকায় এখনও চট্টগ্রামকে রাখা রয়েছে।
জুলাই মাসের ১৪, ১৬ এবং ১৯ তারিখ অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি। প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে ফতুল্লায়। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে সিলেট কিংবা চট্টগ্রামে। ওয়ানপডের পর সিলেট কিংবা চট্টগ্রামে একটি টেস্ট এবং একটি টি-টোয়েন্টি ম্যাচও আয়োজন করতে পারে বিসিবি। পাকিস্তানের সফর শেষে আগস্টে ঢাকায় আসার কথা অস্ট্রেলিয়ার। তারা কবে আসবে, ফরম্যাট কী হবে, কোথায় খেলা হবে তা নিয়ে এখনও দেশটির ক্রিকেট বোর্ড সিএ’র সঙ্গে আলাপ-আলোচনা অব্যাহত রেখেছে বিসিবি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা