,

ফের অসুস্থ সেই রিতা-মিতা, তাঁরা কী বললেন

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরের মানসিক ভারসাম্যহীন দুই বোন রিতা-মিতা আবার অসুস্থ হয়ে পড়েছেন। মানসিক সমস্যা নিয়ে তিন সপ্তাহ ধরে তাঁরা রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

চিকিৎসকরা জানান, দীর্ঘদিন ওষুধ না খাওয়া ও একাকিত্বের কারণে রিতা-মিতার মারাত্মক মানসিক ভারসাম্যহীন অবস্থা দেখা দিয়েছে। ভালো নার্সিংয়ের পাশাপাশি নিয়মিত ওষুধ সেবন করলে তাঁরা আবার স্বাভাবিক জীবনে ফিরবেন বলে আশা করছেন চিকিৎসকরা।

আইনুন নাহার রিতা পেশায় চিকিৎসক, আর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর পাস করেছেন নুরুন নাহার মিতা। ২০০৩ সালে তাঁদের মা মারা যাওয়ার পর দুই বোনই ভয়াবহ মানসিক সমস্যায় পড়েন। কোনো দরকার ছাড়া বাসা থেকে বের হতেন না রিতা-মিতা। মিরপুর এলাকায় রিতা-মিতাদের বাড়িটি ‘ভূতের বাড়ি’ নামে এলাকায় পরিচিতি পায়।

২০০৫ সালের ৭ জুলাই একটি বেসরকারি সংস্থার উদ্যোগে রিতা-মিতাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়। সুস্থ হয়ে দুই বোন স্বাভাবিক জীবন ফিরে আসেন। সুস্থ হয়ে রিতা একটি ইংরেজি মাধ্যম স্কুলে চাকরিও নেন।

কিন্তু ২০১৩ সাল থেকে আবার ঢাকা থেকে উধাও হয়ে যান দুই বোন। পরে বগুড়ার একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করা হয়। তিন সপ্তাহ আগে আবার অসুস্থ হয়ে পড়েন তাঁরা। এ সময় তাঁরা নিজেদের সুস্থ দাবি করে কথা বলেছেন।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মো. ফারুক আলম বলেন, ‘এদের কানে শব্দ আসে, শব্দ মানে গায়েবি আওয়াজ, ওরা ওদের দেখা মানুষের সঙ্গে, আমরা দেখি না কিন্তু এরা দেখে, কথা যখন শোনে তখন উত্তর দেয়। উত্তর দিতে গেলে ওরা একলা একলা কথা বলে, একলা একলা হাসে। এ ছাড়া মাঝেমধ্যে কোনো ব্যক্তিকে সন্দেহ হলে তার ওপর রাগ করে।’ তিনি আরো বলেন, আমাদের কয়েক দিন হলো, দুজনেরই ইমপ্রুভমেন্ট হয়েছে। একজনের ইমপ্রুভমেন্ট তুলনামূলক বেশি হয়েছে।’

বড় বোন আইনুন নাহার রিতা বলেন, ‘আমরা সবার ভালো হোক, মঙ্গল হোক এই জন্যই চাইতেছি। এটাই বলতেছি, এটাই ম্যাসেজ।’

অপর ছোট বোন নুরুন নাহার মিতা বলেন, ‘আমরা খোদাতায়ালার কাছে ক্ষমা প্রার্থনা করতেছি এবং সাহায্য প্রার্থনা করতেছি। হে আমার প্রভু, আমার প্রার্থনা কবুল করো।’

১৯৯৪ সালে বড় বোন কামরুন নাহারের বিয়ে হয়ে গেলে পরিবারের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ে। বর্তমানে দুই বোনের চিকিৎসা থেকে শুরু করে যাবতীয় দায়িত্ব পালন করছেন কামরুন নাহার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে