,

যে চ্যানেলে দেখা যাবে ত্রিদেশীয় সিরিজ

news-image

স্পোর্টস ডেস্ক : আগামী জুনে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। ওই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে মে মাসে আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। যেখানে স্বাগতিক আয়ারল্যান্ডের পাশাপাশি অংশ নেবে নিউজিল্যান্ড।

ত্রিদেশীয় সিরিজের সূচি ঠিক করে ফেলেছে ক্রিকেট আয়ারল্যান্ড। প্রথম ম্যাচে আগামী ১২ মে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ।

১৪ মে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড। ১৭ মে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ১৯ মে আয়ারল্যান্ডের সঙ্গে খেলবে বাংলাদেশ। ২১ মে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। আর ২৪ মে শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

সবগুলো ম্যাচ ডাবলিনে বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায় শুরু হবে। ম্যাচগুলো সরাসরি দেখাবে বেসরকারি টেলিভিশন মাছরাঙা।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ইংল্যান্ডের মাটিতে পা রাখবে মাশরাফি বাহিনী। সেখানে পৌঁছে সাসেক্সে দশ দিনের অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন টাইগাররা। এর মাঝে স্থানীয় দুই দলের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে মাশরাফির দল।

আগামী ১২-২৪ মে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় সিরিজ। আর ১-১৮ জুন ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কঠিন গ্রুপে রয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও স্বাগতিক ইংল্যান্ড রয়েছে এই গ্রুপে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের