,

বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭১.৬ বছর

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশের মানুষের গড় আয়ু আরেক ধাপ বেড়ে হয়েছে ৭১ বছর ৬ মাস, যা ২০১৬ সালে ছিল ৭০ বছর ৯ মাস। এক বছরের ব্যবধানে গড় আয়ু ৯ মাস বেড়েছে।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র (বিবিএস) তথ্যের বরাত দিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়ে ৭১ বছর ৬ মাসে দাঁড়িয়েছে। এরমধ্যে পুরুষের গড় বয়স ৭০ বছর ৩ মাস এবং নারীদের ৭২ বছর ৯ মাস।

এর আগে গত বছর বিবিএসের স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স-২০১৫ জরিপের ফলাফলের ভিত্তিতে বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭০ বছর ৯ মাস নির্ধারণ করা হয়েছিল।

২০১১ সালে বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল ৬৯ বছর। এরপর গত ছয় বছরে প্রত্যাশিত আয়ুষ্কাল আড়াই বছর বেড়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের