সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাজার থেকে পরিবারের জন্য ঝকঝকে ফল কিনে আনছেন?

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর ফল বাজারগুলোতে থরে থরে সাজানো থাকে বাহারি ফল। দেখেই জিভে জল চলে আসে। অনেক সময় দেখেও চোখ জুড়িয়ে যায়। ঢাকার ফল বাজারগুলোতে বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ফরমালিনযুক্ত ফল জব্দ করেছে। ফরমালিন মিশ্রণ ঘটানোর ঘটনা নতুন নয়। তবে ঢাকার বুড়িগঙ্গার তীরবর্তী এলাকায় গেলে দেখা যাবে প্রচুর ফলের দোকান। সেখানে বাহারি রংয়ের ফল ও মৌসুমি ফল সাজিয়ে রাখা হয়েছে।

ঢাকা নদীপথে ঢাকার বাইরে বেড়াতে যাওয়ার সময় ফল কেনার জন্য একমাত্র ভরসা সদরঘাটের ফলের দোকানগুলোই। কিন্তু সেই ফল যদি বুড়িগঙ্গার পচা পানিতে ধুয়ে মুছে পরিষ্কার করে সাজিয়ে রাখা হয় তাহলে কেমন লাগবে? শনিবার একজন আলোকচিত্রীর মোবাইলফোনের ক্যামেরায় এমনই একটি দৃশ্য ধরা পড়েছে। সামির খান বিল্লাল নামের ওই তরুণ আলোকচিত্রী সদরঘাট এলাকায় গিয়েছিলেন ছবি তোলার কাজে। গিয়েই দেখেন বুড়িগঙ্গার জলে একজন ফলবিক্রেতা প্লাস্টিকের ঝুড়িতে ফল নিয়ে নিয়ে এসে ধুচ্ছেন।

বিল্লাল কালের কণ্ঠকে বলেন, প্রায় সময়ই আমি এই ধরনের ঘটনা দেখেছি। আমার ক্যামেরা অন করতে করতেই আসলে সেই দৃশ্য ধরতে পারিনি। সোমবার যখন সদরঘাট থেকে আহসান মঞ্জিলের দিকের রাস্তার দিকে যাচ্ছিলাম তখন কেরানীগঞ্জের নৌকা পারাপার ঘাটে এই দৃশ্য চোখে পড়ে। সাথে সাথে মোবাইল বের করে ছবি তুলে ফেলি। কালের কন্ঠ

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট