বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিল এইচএসসি পরীক্ষার্থীরা

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিয়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। সোমবার বেলা এগারটার থেকে বৃষ্টি শুরু হলে কক্ষের দরজা জানালা বন্ধ করে দেয় কক্ষ পরিদর্শক। এসময় দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিদ্যুৎ না থাকায় কক্ষে আলো স্বল্পতা দেখা দেয়। এতে করে বেশ বিপাকে পড়ে পরীক্ষার্থীরা। সময় বাধা নিয়ম অনুযায়ী পরীক্ষার্থীদের মাঝে অনেকেরই  মনোবোল ভেঙ্গে পড়ে। এসময় প্রতিটি কক্ষে কতৃপক্ষ মোমাবাতি জ্বালিয়ে দেন।   এছাড়া নির্ভয় যোগ্য সূএে জানা যায়,  কিছু কিছু শিক্ষার্থী বাড়ি থেকে নিয়ে আসা ব্যাটারিযুক্ত চার্জার লাইট জ্বালিয়ে আলোর ব্যবস্থা করে। গতকাল ছিল পদার্থ বিদ্যা ও ব্যবসায় সংগঠন বিষয়ের পরীক্ষা। যে কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল সে ছিল আখাউড়া রেলওয়ে সরকারী উচ্চ বিদ্যালয়। কেন্দ্র সচিব শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: জয়নাল আবেদীন জানান, ঝড়-বৃষ্টির কারণে সকাল থেকেই বিদ্যুৎ ছিল না। পরীক্ষা কক্ষে পর্যাপ্ত আলো না থাকায় কক্ষগুলোয় অন্ধকার নেমে আসে। আমরা আগে থেকে পল্লী বিদ্যু কতৃপক্ষকে বিদ্যু নিশ্চিত করণ করা কথা জানিয়েছিলাম তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। আলোর স্বল্পতায় ছাত্রছাত্রীদের প্রশ্নপত্র পড়া ও উত্তর লিখতে সমস্যা হওয়ায় কক্ষগুলোতে মোমবাতি জ্বালানো হয়।  এছাড়া কিছু ছাত্রছাত্রী বাড়ি থেকে নিয়ে আসা চার্জার লাইট দিয়ে বাড়তি আলোর ব্যবস্থা করে। বেলা একটা পর্যন্ত এভাবেই পরীক্ষা দেয় ওই কেন্দ্রে ১৫৫ জন পরীক্ষার্থী। শহীদ স্মৃতি কলেজের কয়েকজন ছাএ-ছাত্রী নাম প্রকাশ নাকরার শর্তে জানান, দরজা -জানালা বন্ধ ও বিদ্যুৎ না থাকায় কক্ষগুলো একেবারে অন্ধকার হয়ে যায়।আমরা মোমবাতি দিয়ে পরীক্ষা দিয়েছে। এই পরিস্হিতি পড়ে অনেক জানা উওরে ও  ভুল ক্রুটি হয়েছে। জানিনা কতটুকু সঠিক ভাবে দিতে পেরেছি। কতৃপক্ষের বিষয়টি আগেই ভাবার দরকার ছিল।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু