,

সেই ইমানকে বাড়ি ফেরার পরামর্শ ডাক্তারদের, বোনের আপত্তি

news-image

অনলাইন ডেস্ক : ৫০০ কেজি ওজন নিয়ে মিসরীয় নারী ইমান আহমেদ চিকিৎসার জন্য গত ১১ ফেব্রুয়ারি মুম্বাইয়ে এসেছিলেন। ভারতীয় চিকিৎসকদের প্রচেষ্টায় ইমানের ৩২৭ কেজি ওজন কমেছে। এখন ইমানের ওজন কমে ১৭৩ কেজি হওয়াতে চিকিৎসকরা তাকে বাড়ি ফেরার পরামর্শ দিয়েছেন। যদিও ইমানের বোন শাইমা সেলিম এখনই তাকে বাড়ি নিয়ে যেতে রাজি নন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ইমানের বোন শাইমা একটি ভিডিও শেয়ার করছেন। ওই ভিডিওতে শাইমা জানিয়েছেন, ভারতের মুম্বাইয়ে আসার পর ইমানের দ্বিতীয়বার স্ট্রোক হয়েছে এবং ইমাম এখনও নানা শারীরিক সমস্যায় ভুগছে। তবে ইমানের চিকিৎসকরা ও মুম্বাইয়ের সাইফী হাসপাতাল কর্তৃপক্ষ শাইমার এই অভিযোগে দ্বিমত পোষণ করেছেন।

এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, আমরা বারবার বলে আসছি যে, ইমানের সুস্থ হয়ে ওঠাটা একটা সময়ের ব্যাপার। তার সুস্থতার প্রক্রিয়াটা এখনও চলমান। চিকিৎসকদের একটি ট্রিম তার সুস্থতার জন্য দিনরাত অক্লান্তে চেষ্টা করে যাচ্ছেন। ইমানের চিকিৎসার অগ্রগতি ইতিবাচক। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের