,

বিরাটকে না করলেন আনুশকা

news-image

বিনোদন ডেস্ক : বিরাট-আনুশকার প্রেম চলছে চুপিচুপি। দুজন দুই আঙিনায়। একজন খেলার মাঠে চার–ছক্কা হাঁকান। আরেকজন অভিনয়ে মাত করেন ভক্তদের। তাতে কী? দুজনের প্রেম আস্তে আস্তে চলে এসেছে জনসমক্ষে। এই তো সেদিন সব খেলোয়াড়ের মতো দাড়ি শেভ করতে চেয়েছিলেন বিরাট। কিন্তু আনুশকার এক কথা। একদম না।

ইনস্টাগ্রামে খেলোয়াড়দের সঙ্গে কথা বলছিলেন বিরাট। সেখানে ওঠে দাড়ি শেভের কথা। বিরাট কোহলি খেলোয়াড় হার্দিক পান্ডে ও রোহিত শর্মাকে হ্যাশ ট্যাগ করে লেখেন, ‘দুঃখিত বয়েজ, আমি দাড়ি শেভ করতে রাজি নই।’ এমন সময় সে আলোচনায় ঢুকে পড়েন আনুশকা। বলেন, একদম শেভ করা যাবে না। কোহলিও মেনে নেন। লেখেন, ‘ওকে।’ এর আগেও ইনস্টাগ্রামে বিরাটের প্রোফাইল ছবিতে আনুশকাসহ একটি ছবি দেওয়ায় ব্যাপক আলোচনার জন্ম নেয়। শোনা যাচ্ছে, আনুশকা অভিনীত ‘ফিল্লোরি’ ছবিটির প্রযোজনাও নাকি করেছেন বিরাট কোহলি।

আনুশকাকে দেখা যাবে শাহরুখ খানের সঙ্গে ‘দ্য রিং’ ছবিতে। ছবিটি পরিচালনা করেছেন ইমতিয়াজ আলী। এ ছাড়া সঞ্জয় দত্তের জীবনীভিত্তিক ছবিতেও তাঁকে দেখা যেতে পারে। ইন্ডিয়ান এক্সপ্রেস

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে