সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফিরেই প্রিয়াঙ্কার পার্টি!

news-image

বিনোদন ডেস্ক : বলিউড তারকাদের পার্টি মানেই তারকাদের আগমন, জাঁকজমক, আড্ডা। তাই কোনো উপলক্ষ পেলেই নিজের বাড়িতে পার্টি দিতে ভুল করেন না কোনো তারকাই। ব্যস্ত শিডিউলের ফাঁকে পার্টিগুলোতে নিজেদের মতো করে সময় কাটান বলিউড তারকারা। এই যেমন নিজের দেশে ফেরা উপলক্ষে নিজের বাসায় পার্টি দিলেন প্রিয়াঙ্কা চোপড়া। টাইমস অব ইন্ডিয়ার খবর, পার্টিতে উপস্থিত ছিলেন আলিয়া, সিদ্ধার্থ ও করণ জোহরের মতো তারকারা।

প্রিয়াঙ্কা এখন আর আগের মতো ঘরের মেয়ে নেই। তিনি এখন বলিউডের পাশাপাশি পা রেখেছেন হলিউডেও। টেলিভিশনে জনপ্রিয় টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয় সেরে মুম্বাইয়ে নিজের বাড়িতে ফিরেছেন কয়েক দিন আগেই। এসেই পরিবার ও বন্ধুদের নিয়ে মেতে উঠেছেন পার্টিতে। সোমবার রাতে তাঁর ব্যক্তিগত পার্টিতে উপস্থিত ছিলেন আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা, করণ জোহর, মনীষ মালহোত্রা, পুনিত মালহোত্রা প্রমুখ।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পার্টির একটি ছবি শেয়ার করেন মনীষ। ছবিতে তাঁদের দলটিকে দেখে বোঝা যায়, বেশ ভালোই সময় কেটেছে পার্টিতে। প্রিয়াঙ্কার মা মধুও এই পার্টি থেকে বাদ যাননি। মনীষ তাঁর শেয়ার করা ছবির ক্যাপশনে লিখেছেন, ‘উইথ ভেরি ইমেজিং#ওয়ার্ম#ফ্যাবুলাস প্রিয়াঙ্কা চোপড়া# মধু চোপড়া#করণ জোহর#পুনিত মালহোত্রা#ফান#ডিনার#নাইট’ অর্থাৎ চমৎকার, উষ্ণ, অবিশ্বাস্য প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে মধু চোপড়া, করণ জোহর ও পুনিত মালহোত্রা, মজা, রাতের খাবার, রাত। গুজব ছিল, আলিয়া ও সিদ্ধার্থ প্রেম করছেন। আর সেই গুজবের আগুনে ঘি ঢেলে সিদ্ধার্থ ও আলিয়াকেও একই গাড়িতে চড়ে পার্টিতে অংশ নিতে দেখা যায়।

পার্টির মাঝেও নিজের কাজ ভুলে যাচ্ছেন না প্রিয়াঙ্কা। তিনি ভারতে ফিরেছেন বলিউডে পরবর্তী কাজের জন্য। ভারতীয় মহাকাশচারী কল্পনা চাওলাকে নিয়ে বায়োপিক নির্মাণ করা হচ্ছে। আর শোনা যাচ্ছে তাতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যেতে পারে প্রিয়াঙ্কাকে। তাঁর প্রথম হলিউড চলচ্চিত্র ‘বেওয়াচ’ মুক্তি পাবে এ বছরের মে মাসে। প্রিয়াঙ্কা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন ‘দ্য রক’ খ্যাত ডোয়াইন জনসন, জ্যাক এফরন ও আলেক্সান্দ্রা দাদ্দারিও।

এ জাতীয় আরও খবর

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান