,

দলীয় প্রধানের পদ ছাড়ছেন পেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ফ্রান্সের কট্টর-ডানপন্থি দল ন্যাশনাল ফ্রন্টের (এফএন) নেতা মেরিন লে পেন। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফার ভোটে এগিয়ে রয়েছেন কট্টর-ডানপন্থি দল ন্যাশনাল ফ্রন্টের (এফএন) নেতা মেরিন লে পেন এবং উদার মধ্যপন্থী নেতা এমানুয়েল ম্যাক্রোঁ। প্রথম দফার ভোটে লে পেন পেয়েছেন ২১ দশমিক ৪ ভাগ ভোট। অপরদিকে এমানুয়েল ম্যাক্রোঁ পেয়েছেন ২৩ দশমিক ৯ ভাগ ভোট।

আগামী ৭ মে দ্বিতীয় দফার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন লে পেন এবং এমানুয়েল ম্যাক্রোঁ। দ্বিতীয় দফার ভোটের আগেই নিজেকে দলীয় প্রধানের পদ থেকে সরিয়ে নেয়ার ঘোষণা দিলেন লে পেন।

ফ্রান্স টু টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘দলীয় প্রধানের পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি কারণ আমি দলীয় বিবেচনার ঊর্ধ্বে থাকতে চাই।’

বিভিন্ন মতামত এবং বিশ্লেষণ বলছে, এখন পর্যন্ত নির্বাচন ম্যাক্রোঁর অনুকূলেই রয়েছে। প্রথম দফার ভোটেও তিনিই সবচেয়ে বেশি ভোট পেয়েছেন। কিন্তু লে পেন তার সমর্থকদের উদ্দেশে বলেছেন, ‘আমরা জিততে পারি, আমরা জিতব।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা