,

সরকারি অনুদানের চলচ্চিত্রে ববি

news-image

বিনোদন প্রতিবেদক : তিন বছর ধরে জনপ্রিয় কণ্ঠশিল্পী এসডি রুবেল একটি চলচ্চিত্রের গল্প নিয়ে গবেষণা করছিলেন। সেই গল্পই সরকারি অনুদান পেল ২০১৫-২০১৬’তে। চলচ্চিত্রের নাম ‘বৃদ্ধাশ্রম’। এর প্রযোজক হিসেবে আছেন লোরা তালুকদার এবং নির্মাতা হিসেবে আছেন স্বপন চৌধুরী।

চলচ্চিত্রটির নির্মাণ কাজ গত বছর শুরু হলেও স্বপন চৌধুরী বর্তমানে অসুস্থ থাকায় চলচ্চিত্রটি নির্মাণের দায়িত্বে আছেন কণ্ঠশিল্পী ও অভিনেতা এসডি রুবেল। সরকারি অনুদানের চল্লিশ লাখ টাকা চারটি ধাপে পাচ্ছেন চলচ্চিত্রটির প্রযোজক।

তবে চলচ্চিত্রটি নির্মাণ করতে গিয়ে এসডি রুবেল জানান ‘বৃদ্ধাশ্রম’র মতো একটি চলচ্চিত্র নির্মাণে সরকারের পক্ষ থেকে অনুদানের অর্থ আরো বাড়ানো উচিৎ। ‘বৃদ্ধাশ্রম’ চলচ্চিত্রে প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করছেন এসডি রুবেল ও ববি।

চলচ্চিত্রটিতে এসডি রুবেল একজন সমাজসেবকের ভূমিকায় এবং ববি একজন সমাজকর্মীর ভূমিকায় অভিনয় করছেন। এরই মধ্যে চলচ্চিত্রটির সত্তরভাগের কাজ শেষ হয়েছে বলে জানান এসডি রুবেল।

এর আগে মনতাজুর রহমান আকবরের নির্দেশনায় শাবনুরের বিপরীতে ‘এভাবেই ভালোবাসা হয়’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন এসডি রুবেল। তবে এবার শুধু অভিনয়ই নয় নির্মাণের সঙ্গেও সম্পৃক্ত রুবেল। রুবেল বলেন, ‘এর আগে আমি বিভিন্ন সময়ে ত্রিশটিরও বেশি সামাজিক সচেতনতামূলক বিজ্ঞাপন, ত্রিশটিরও বেশি ম্যাগাজিন অনুষ্ঠান, অসংখ্য মিউজিক ভিডিও নির্মাণ করেছি। তাই নির্মাণে আমার অভিজ্ঞতা আছে বেশ ভালো।

তাছাড়া আমার প্রযোজনা সংস্থা থেকে নাটকও নির্মিত হয়েছে। আমাদের দেশে এখন সামাজিক গল্পের চলচ্চিত্র নির্মাণ প্রায় বন্ধই হয়ে গেছে। যে কারণে আমার মনের তাগিদ থেকেই বৃদ্ধাশ্রম নিয়ে গল্প দাঁড় করিয়েছি। সরকারের কাছে কৃতজ্ঞ এমন একটি গল্পে চলচ্চিত্র নির্মাণে অনুদানের জন্য। কিন্তু অনুদান আরো বাড়ানো উচিত। কারণ এখন আমাদের নিজেদের পকেট থেকেই চলচ্চিত্রটি শেষ করার জন্য অর্থ ব্যয় করতে হচ্ছে।’

চলচ্চিত্রটির কাহিনী বিন্যাস ও চিত্রনাট্য করেছেন কমল সরকার। এতে অভিনয় প্রসঙ্গে ববি বলেন, ‘গল্পটি তো আমি আগেই পড়েছি। বৃদ্ধাশ্রমে শুটিং করতে গিয়ে খুব খারাপ লেগেছিল। এত কষ্ট করে বৃদ্ধাশ্রমে মা, বাবারা থাকেন তা নিজের চোখে না দেখলে বিশ্বাস হতো না। সেখানে যাবার পর এই চলচ্চিত্রটিতে কাজের সঙ্গে নিজেকে আরো বেশি জড়িয়ে ফেলেছি।’

উল্লেথ্য, এসডি রুবেল সংগীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠা পাবার আগে কুমিল্লাতে ‘অনন্যা’ নাট্যদলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। টানা পাঁচ বছরেরও বেশি সময় তিনি অভিনয় করেছেন মঞ্চে। এসডি রুবেল জানান ‘বৃদ্ধাশ্রম’ চলচ্চিত্রটি দ্রুত শেষ করে চলতি বছরেই মুক্তি দেয়া হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে