,

প্রয়োজনে জাতীয় পুরস্কার ফিরিয়ে নিন :‌ অক্ষয়

news-image

বিনোদন ডেস্ক : প্রায় আড়াই দশক ধরে বলিউডে কাজ করছেন অক্ষয় কুমার। নায়ক হিসেবে তার প্রথম ছবি ‘‌সৌগন্ধ’‌ মুক্তি পায় ১৯৯১ সালে। দীর্ঘ কেরিয়ারে ব্যর্থতা-সাফলতা দুটোই ছিলো। তবে কখনও হতাশ হননি বরং লড়াই করে শক্ত করেছেন নিজের পায়ের নীচের মাটি।

তবে জাতীয় পুরস্কার পাওয়া নিয়ে বিতর্কের মধ্যে সমালোচকদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিলেন তিনি। সোমবার ভারতের মুম্বাইয়ে সংবাদমাধ্যমকে বলেন, ‘‌চাইলে পুরস্কার ফিরিয়ে নিতে পারেন। গত আড়াই দশক ধরে বলিউডে কাজ করছি। বরাবরই একটা ব্যাপার লক্ষ্য করেছি, যখনই কেউ জাতীয় পুরস্কার জেতে কিছু না কিছু বিতর্ক হয়ই। কেউ না কেউ ঝামেলা পাকানই। ও যোগ্য নয়, অন্য কারও পাওয়া উচিত ছিল, এই ধরণের নানা কথা কানে আসে। দীর্ঘ ২৬ বছর কাজ করার পর জাতীয় পুরস্কার পেয়েছি আমি। তাতেও যদি আমাকে যোগ্য মনে না হয়, তাহলে পুরস্কার ফিরিয়ে নিন। ’‌

‘‌রুস্তম’‌ ছবির জন্য এ বছর সেরা অভিনেতা বিভাগে জাতীয় পুরস্কার পেয়েছেন অক্ষয়। তাতে অনেকেই নাক সিঁটকেছেন। ‘‌দঙ্গল’‌ ছবির জন্য আমির খান এবং ‘‌আলিগড়’‌ এর জন্য মনোজ বাজপেয়ীকেই তাদের পছন্দ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা