,

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

news-image

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে। এতে যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছেন। পণ্যবোঝাই যানবাহন সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছে না।

আজ মঙ্গলবার সকাল আটটা নাগাদ মির্জাপুরের শুভল্যা থেকে গাজীপুরের দিকে প্রায় ২৪ কিলোমিটার এলাকায় যানজট দেখা যায়।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছে, গতকাল সোমবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একাধিক দুর্ঘটনা ঘটে। এ ছাড়া মহাসড়কে যানবাহনের চাপও ছিল। এসব কারণে মহাসড়কে যানজট সৃষ্ট হয়।

কয়েকজন চালক জানান, গতকাল রাতে একপর্যায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ৫৫ কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়ে।

ঢাকাগামী সোহাগ পরিবহনের চালক পিউল মিয়া বলেন, দিবাগত রাত তিনটার দিক যানজটে পড়েন তিনি। ৫০ মিনিটের পথ অতিক্রম করতে তাঁর চার ঘণ্টা লেগেছে।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জুলহাস উদ্দিন বলেন, মহাসড়কে ধীর ধীরে যান চলাচল স্বাভাবিক হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা