,

কওমির শিক্ষার্থীদের জীবন কি আমরা ভাসিয়ে দেব : প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কওমি মাদ্রাসার ১৪ লাখ শিক্ষার্থীকে অন্ধকারে রেখে সরকার উন্নয়নের পথে এগিয়ে যেতে পারে না।’ তিনি আরো বলেন, ‘তাদের জীবনটা কি আমরা ভাসিয়ে দেব?’

আজ সোমবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সুপ্রিম কোর্টের সামনে গ্রিকদেবীর ভাস্কর্য নিয়েও কথা বলেন তিনি।

কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের সার্টিফিকেটের কোনো মূল্য নেই। তারা কোথাও কাজ পায় না, চাকরি পায় না। না দেশে পায়। কোনো কিছু করে খেতে পারে না। তাদের জীবনটা কি আমরা ভাসিয়ে দেব? তারা কি এ দেশের নাগরিক না? তারা কি এ দেশের মানুষ না? তাদের জীবনের কি কোনো মূল্য নাই? তাদের কি আমরা অন্ধকারে ঠেলে রেখে দেব? তাদের কি আমরা আলোর পথ দেখাব না? তাদের কি মূল স্রোতে নিয়ে আসব না?’

সুপ্রিম কোর্টের সামনে গ্রিক দেবীর ভাস্কর্য নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘গ্রিক গডেস অব জাস্টিস, থেমিস। তাঁর স্ট্যাচু। কিন্তু গ্রিক স্ট্যাচুকে যখন শাড়ি পরিয়ে দাঁড় করিয়ে দেওয়া হলো, আমি সেটাই চিফ জাস্টিসকে বলেছিলাম যে এ গ্রিক স্ট্যাচুতে আপনি শাড়ি পরাতে গেলেন কিসের জন্য।’

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘ওটা সরাতে হলো কেন সেটা নিয়ে সবার চিৎকার। সরাতে হবে না কেন? যারা এ কথাটা বলছেন, তাঁরা দেখতে পাচ্ছেন না গ্রিক এখন আর গ্রিক নাই সেটা বঙ্গগ্রিক হয়ে গেছে। এটা কি ওনাদের চোখে পড়েনি?’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের