,

এবার ৮০টি ভাষা আপনার হাতের মুঠোয়

news-image

অনলাইন ডেস্ক : বিভিন্ন ভাষাভাষীর মানুষের সঙ্গে কাজ করতে কিংবা অন্যান্য ভাষার মানুষের সঙ্গে যোগাযোগ করতে একাধিক ভাষার আয়ত্ব থাকা জরুরী। তাই বলে একজন মানুষের পক্ষে পৃথিবীর অসংখ্য ভাষার মধ্যে কয়টি ভাষাই বা আয়ত্ব করা সম্ভব হয়।

ভাষাগত এই সমস্যার সমাধান করতে এবার চলে এসেছে আশ্চর্যজনক এক গ্যাজেট ট্র্যাভিস। অনেকটা রিমোট কন্ট্রোলের মতো দেখতে এই ডিভাইস পকেটে আঁটাকানো যাবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এই গ্যাজেট যে কোনো ভাষাকে ৮০টি ভিন্ন ভাষায় অনুবাদ করে দিতে পারে।

ট্র্যাভিস প্রস্তুতকারকদের দাবি, এই ডিভাইস অনলাইনে রিয়েল টাইমে ৮০টি ভাষা অনুবাদ করতে সক্ষম। আর অফলাইন মুডে ২০টি ভাষা অনুবাদ করতে পারে।

ডিভাইসটি একনাগাড়ে ৬ ঘণ্টা অনলাইন এবং ১২ ঘণ্টা অফলাইনে চলতে পারে। এ ছাড়া প্রতিটি ভাষার অনুবাদের জন্য সবচেয়ে ভাল অ্যাপটি ব্যবহার করা হয়েছে এই ডিভাইসে। ডিভাইসটির ফিচারে রয়েছে একটি টাচস্ক্রিন ডিসপ্লে, একটি কোয়াড কোর প্রসেসর, ব্লুটুথ এবং ওয়াই ফাই। ডিভাইসটিতে একটি সিম কার্ডের স্লটও রয়েছে। বিশ্বের সর্বপ্রথম স্মার্ট পকেট ট্রান্সলেটরটি ১৩৯ মার্কিন ডলারের বিনিময়ে আগে থেকে অর্ডার দেওয়া যাবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে