,

তিনটি বোমাতেই পৃথিবী ধ্বংস করতে পারে উত্তর কোরিয়া

news-image

মাত্র তিন-চারটি পারমাণবিক বোমাতেই পৃথিবী ধ্বংস করতে পারে উত্তর কোরিয়া। নিজেকে উত্তর কোরিয়ার একজন মুখপাত্র দাবি করে আলেজান্দ্রো কাও ডে বেনোস নামের এক ব্যক্তি এই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। খবর ইন্ডিপেনডেন্টের।

ডে বেনোস বলেন, ‘কেউ উত্তর কোরিয়াকে স্পর্শও করতে পারবে না। যদি কেউ সেটা করার চেষ্টা করে তবে দেশের লোকজন বন্দুক এবং ক্ষেপণাস্ত্র দিয়ে তা প্রতিহত করবে।’

North

রক্ষণশীল এক নায়কতন্ত্র দেশ উত্তর কোরিয়ার বিশেষ প্রতিনিধি বলে নিজেকে পরিচয় দিয়েছেন ডে বেনোস।

আর্জেন্টিনার ওয়েবসাইট ইনফোবেকে দেয়া এক সাক্ষাৎকারে ডে বেনোস বলেন, ‘উত্তর কোরিয়া ইতোমধ্যেই তাদের পারমাণবিক এবং হাইড্রোজেন বোমাজাতীয় অস্ত্র প্রস্তুত রেখেছে। আমাদের কাছে হাইড্রোজেন বোমাও রয়েছে।’

North

তিনি আরো বলেন, উত্তর কোরিয়ায় সব সিদ্ধান্ত নেন কিম জং উন। তিনি ছাড়া আর কারও সিদ্ধান্ত নেয়ার কোনো অধিকার নেই।

উত্তর কোরিয়ার বন্দি শিবিরে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ তুলেছিল হিউমেন ওয়াচ রাইটস। সংস্থাটি জানিয়েছে, এসব বন্দি শিবিরে জোর করে মানুষকে কাজ করতে বাধ্য করা হয়। সেখানকার পরিস্থিতি খুবই বিপজ্জনক। লোকজনকে জীবনের হুমকির মধ্যেই কাজ করতে হয়।

North

কিন্তু এসব বন্দি শিবির সম্পর্কে ডে বেনোস বলেন, ‘আমরা বিশ্বাস করি এটা শাস্তি নয় বরং পুনর্বাসন। এগুলো অনেকটা মানসিক থেরাপির মতো।’

তিনি বলেন, ‘হয়তো যুক্তরাষ্ট্রের উত্তর কোরিয়ার চেয়ে অনেক বেশি ক্ষেপণাস্ত্র রয়েছে। কিন্তু এটা পরিমাণের প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে বিস্ফোরণের ক্ষমতা নিয়ে। একটি হাইড্রোজেন বোমা একটি পারমাণবিক বোমার চেয়ে একশ গুণ বেশি শক্তিশালী।’

North

এ ধরনের তিন-চারটি বোমা দিয়ে পুরো পৃথিবীই ধ্বংস করা সম্ভব বলেও উল্লেখ করেন তিনি।

জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়ার বার বার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষায় কোরীয় দ্বীপে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়ার পাশে রয়েছে যুক্তরাষ্ট্র। ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে ওয়াশিংটন এবং পিয়ংইয়ংয়ের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এ ধরনের মন্তব্য করলেন ডে বেনোস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে