,

নৌকায় ভোট চাইলেন মেয়র খোকন

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। পরিবর্তন চলছে। এই পরিবর্তনকে স্থায়ী করতে আপনাদের সমর্থন ও সহযোগিতা প্রয়োজন। সে জন্যই সমাবেশ থেকে আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি, আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে দেশকে এগিয়ে নেবেন।

সোমবার রাজধানীর গেন্ডারিয়া ডিআইডি প্লটের সামনে জনতার মুখোমুখি জনপ্রতিনিধি অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।

সাঈদ খোকন বলেন, এই শহরকে এগিয়ে নেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মেয়র ও কাউন্সিলরের হাত শক্তিশালী করা এবং শহরের সব সমস্যা সমাধানের জন্য আপনাদের অংশগ্রহণ, দোয়া, ভালোবাসা এবং স্নেহ চাই। নির্বাচনের আগে ও পরে আমি বলেছিলাম নির্বাচিত হলে এই শহরকে আলোতে ভরে দেব। তখন অনেকেই সমালোচনা করেছেন। আমি নাকি বেশি কথা বলি।

তিনি বলেন, এখন আপনারা দেখতে পারছেন, আপনার বাসার সামনে যদি একটা সুঁইও পড়ে, তা দেখা যাচ্ছে। রাতে এখন বাচ্চারা রাস্তায় ক্রিকেট খেলে। আগে মানুষ অভিযোগ করতো, বাতি না থাকায় রাস্তায় চুরি-ডাকাতি বেড়ে গেছে। এখন বলে বাচ্চাদের খেলার কারণে হাটা যায় না। তাদেরও খেলতে মন চায়, খেলুক। খেলতে দিন।

মেয়র বলেন, আমি বলেছিলাম আমি তরুণ, আমি যুবক। আমি উদ্যমী মানুষ। আমি কাজ করতে চাই। কাজ ভালোবাসি। মানুষের খেদমত করতে চাই। আমার নিয়ত পরিষ্কার। আমাকে ভোট দিন।

তিনি আরো বলেন, আজ ২ বছর হতে চলল। আমি অবশ্যই বলতে পারি, আপনাদের শহরকে পরিবর্তন করার জন্য এ দুই বছর অক্লান্ত পরিশ্রম করেছি। আমি আপনাদের যে ওয়াদা করেছিলাম, তা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করে যাচ্ছি।

সাঈদ খোকন বলেন, আমি নগর ভবনের দায়িত্ব নেয়ার মাত্র ১০ দিনের মাথায় বকেয়া বিলের কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে এসেছিল ডিপিডিসি। সেই সময়ে সিটি কর্পোরেশনে ৪০০ কোটি টাকা বকেয়া ছিল। ঢাকা শহরের ড্রেনের ময়লা উপচে পড়ত। রাস্তাঘাট নষ্ট ছিল। সড়কের লাইট ঠিক মতো জ্বলত না।

তিনি বলেন, এই দুই বছরে শেখ হাসিনার আশীর্বাদ এবং সমর্থন নিয়ে আজ ঢাকা সিটি কর্পোরেশন এগিয়ে চলেছে। এখন পর্যন্ত ৩০০টি রাস্তার প্রায় ১৬০ কিলোমিটার উন্নয়ন করেছি। বিভিন্ন সড়ক, নর্দমা ও ফুটপাতের উন্নয়ন কাজ চলছে। সামান্য কর্মচারী দিয়ে ২ কোটি শহরবাসীর এ শহর পরিচ্ছন্ন রাখা কঠিন। আপনারা সবাই সচেতন হোন। আমাদের সহযোগিতা করুন।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিলাল, স্থানীয় কাউন্সিলর নাসির উদ্দিন ভূইয়া, হাজী মুহাম্মদ মাসুদ, প্রধান প্রকৌশলী ফরাজি সাহাব উদ্দির, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার সালেহ উদ্দিন, রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে