,

মা হতে চলেছেন এশা

news-image

 

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী এশা দেওল। ২০১২ সালে ছেলেবেলার বন্ধু উদ্যোক্তা ভারত তাখতানিকে বিয়ে করেন তিনি। শোনা যাচ্ছে, মা হতে চলেছেন এ অভিনেত্রী।

বর্তমানে সিনেমায় খুব একটা নিয়মিত নন এশা। সিনেমা ছেড়ে মাঝে রিয়েলিটি শো ‘রোডিস’র বিচারকের দায়িত্ব পালন করেন তিনি। কিন্তু বর্তমানে সেটি থেকেও বিরত রয়েছেন। সংসারের প্রতি মনোযোগী হতেই নাকি এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

যদিও মা হওয়ার বিষয়ে এশার পরিবারের পক্ষ থেকে বিস্তারিত কিছু বলা হয়নি। তবে লেখক কমল মুখার্জি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বর্তমানে হেমা মালিনীর দ্বিতীয় বই ‘বিয়ন্ড দ্য ড্রিম গার্ল’ লেখার কাজে সহযোগিতা করছেন।

প্রতিবেদন অনুযায়ী, কমল মুখার্জি শুধু খবরটি নিশ্চিত করেছেন তা নয়, এশার মা হওয়ার খবরে এ অভিনেত্রীর বাবা-মা ধর্মেন্দ্র ও হেমা মালিনী ভীষণ খুশি বলেও জানিয়েছেন তিনি। চলতি বছরের শেষে মা হবেন এশা। কিন্তু এরই মধ্যে নাকি নতুন অতিথিকে স্বাগত জানানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে।

সিনেমায় অভিনয়ের দিক থেকে সর্বশেষ ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত কিল দেম ইয়ং সিনেমায় দেখা গেছে এশাকে। এর আগে ২০১১ সালে হেমা মালিনীর টেল মি ও খুদা সিনেমায় অভিনয় করেছেন তিনি। এ সিনেমার সময় তিনি তার স্বামীর প্রেমে পড়েছিলেন এবং পরের বছর বিয়ে করেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের