,

আফগান প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানের পদত্যাগ

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের একটি সামরিক ঘাঁটিতে তালেবানের হামলায় শতাধিক সেনা নিহতের ঘটনায় দেশটির দেশটির প্রতিরক্ষামন্ত্রী আবদুল্লাহ হাবিবি এবং সেনাপ্রধান কদম শাহ শাহিম পদত্যাগ করেছেন। সোমবার প্রেসিডেন্ট আশরাফ ঘানি তাদের পদত্যাগ পত্র গ্রহণ করেছেন।

শুক্রবার বলখ প্রদেশের মাজার ই শরীফ শহরে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালায় তালেবান। এতে নিহত হয় ১৪০ সেনা। আফগানিস্তানের কোনো সামরিক স্থাপনায় চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে এটিকে। আফগান কর্মকর্তারা বলেছেন হামলার সঙ্গে প্রায় ১১ জন তালেবানের একটি দল জড়িত ছিল। তারা আফগান সেনাবাহিনীর পোষাক পরে সামরিক যান নিয়ে ঘাঁটিতে ঢোকে। হামলাকারী ১০ জন সেনাদের গুলিতে নিহত হয়েছে। অপরজনকে আটক করা হয়েছে।

আফগান প্রেসিডেন্টের প্রাসাদ থেকে টুইটার বার্তায় বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী আবদুল্লাহ হাবিবি এবং সেনাপ্রধান কদম শাহ শাহিম পদত্যাগ পত্র জমা দিয়েছেন। তাদের এ পদত্যাগ পত্র অবিলম্বে কার্যকর হবে।

প্রেসিডেন্ট ঘানির ভারপ্রাপ্ত মুখপাত্র হোসেইন মুরতাজাভি বলেছেন, শুক্রবারের তালেবান হামলার কারণে তারা পদত্যাগ করেছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের