,

কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত পিডিপি নেতা

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের জম্মুু-কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত হলেন পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (পিডিপি) দলের নেতা আব্দুল গনি দার।

সোমবার দুপুরের দিকে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার পিংলান এলাকায় তাকে করে গুলি করে জঙ্গিরা। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। এরপর তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

জেলার এক সিনিয়র পুলিশ কর্মকর্তা জানান, গনি যখন শ্রীনগরের দিকে যাচ্ছিলেন তখনই পিংলান ও পাহু গ্রামের মাঝে তার গাড়িকে লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে জঙ্গিরা। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে শ্রীনগরের শ্রী মহারাজা হরি সিং হাসপাতাল (এসএমএইচএস)-এ পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়।

হাসপাতালের সুপার ডা: নাজির চৌধুরী জানান, আবদুল গনি দারকে মৃত অবস্থাতেই এখানে আনা হয়েছে। সূত্রে খবর গুলি লেগেছে গনির বুকে।

২০১৪ সালের ১ নভেম্বর পিডিপি-তে যোগ দেয়ার আগে কংগ্রেসের বিভিন্ন দায়িত্ব সামলেছেন আবদুল গনি। বর্তমানে পুলওয়ামা জেলার দলের প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন গনি। গত দুই মাসে এনিয়ে তৃতীয় বারের জন্য পিডিপি নেতাদের ওপর গুলি চালানোর ঘটনা ঘটলো।

উপত্যাকায় শান্তি ফেরাতে দুপুরেই যখন দিল্লিতে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথের সঙ্গে বৈঠক সারছেন ঠিক তখনই ফের রক্তাক্ত হয়ে উঠল উপত্যকা। আগামী দুই তিন মাসের মধ্যে উপত্যকায় শান্তি ফিরে আসবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাসও দেন মুখ্যমন্ত্রীকে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের