,

হাওরাঞ্চলে কৃষিঋণ আদায় না করার নির্দেশ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : হাওরাঞ্চলের সাত জেলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষিঋণ আদায় আপাতত স্থগিতের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার কেন্দ্রীয় ব্যাংকের কৃষি ঋণ এ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়।

এতে বলা হয়েছে, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাক্ষণবাড়িয়াসহ বিভিন্ন এলাকায় পাহাড়ি ঢালের পানি এবং ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় কৃষিজাত ফসল ধ্বঃস হয়ে গেছে। ফলে কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এমতাবস্তায়, ক্ষতিগ্রস্ত এলাকায় কৃষি উৎপাদন অব্যাহত রাখতে রোপা আমনসহ অন্যান্য ফসল ও মৎস্যখাতে চাহিদার বিপরীতে ঋণ বিতরণ করতে হবে। এছাড়া রবি শস্য ও আমদানি বিকল্প ফসলে রেয়াতি হার সুদে ঋণ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

প্রজ্ঞপনে আরো বলা হয়, পরিস্তিতির উন্নতি না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ঋণ আদায় স্থগিত, সহজ কিস্তি আদায়ের মাধ্যমে ঋণ নিয়মিতকরণ/ডাউন পেমেন্টের শর্ত শিথিল করে ঋণ পুনঃতফশীলীকরণের সুবিধা দিতে হবে।

চাহিদা অনুযায়ী কৃষকদের যাতে ঋণ নিতে কোনো ধরণের হয়রানির শিকার না হয় তাও তদারকি করতে বলা হয়েছে। একই সঙ্গে নতুন করে কোনো সার্টিফিকেট মামলায় কৃষকদের না জড়াতে নির্দেশ দেয়া হয়।

এ বিষয়ে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রজ্ঞপনের সঙ্গে সংযোজিত ছকে আগামী ২৫ জুনের মধ্যে বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগে অবহিত করার জন্যও নির্দেশনা দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের