,

তোর্সা নয়, তিস্তার পানি চাই : এরশাদ

news-image

নিজস্ব প্রতিবেদক :ভারত ও বাংলাদেশের মধ্যে তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর পূর্ণ আস্থা আছে জানিয়ে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ বলেছেন, তোর্সা নয় তিস্তার পানি চাই। কারণ তোর্সা দুই দেশের কমন নদী নয়।

সোমবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার দিনহাটায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এর আগে রবিবার পশ্চিমবঙ্গের কোচবিহারে ৫দিনের সফরে আসেন এরশাদ। এদিন তিনি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। দিনহাটায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়।

আগামী ২৭ এপ্রিল তিনি দেশে ফিরবেন। এসময় তার সাথে ছিলেন ছেলে এরিক এবং জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, দলের প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় এবং জাপা মহাসচিবের ব্যক্তিগত সচিব মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

এদিন তিস্তা পানিবণ্টন প্রসঙ্গে তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কথা দিয়েছেন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন অবস্থায় তিস্তা চুক্তি হবে। প্রধানমন্ত্রী মোদির উপর পূর্ণ আস্থা আছে তার।

দিনহাটা সফরের সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার সফর করবেন। এসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন এরশাদ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের