,

মাটি কেটে সংগ্রামী নারীর কষ্ট অনুভব করেছি : ভাবনা

news-image

বিনোদন ডেস্ক : সায়া বানুর স্বামী মাসুদ, বাসায় বসে বেকার সময় কাটায়। কাজ করতে চায় না। কাজ করার কথা বললে জ্বরের অজুহাত দেখায়সে। মিথ্যা কথা বলে। তাই সায়া বানু মাটি কেটে অনেক কষ্টে সংসার চালায়। এমনই একটি গল্পে অভিনয় করেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

নাটকের নাম ‘জ্বর’। এই নাটকে সায়া বানু চরিত্রে অভিনয় করেছেন ভাবনা। আর মাসুদ চরিত্রে রওনক হাসানকে দেখা যাবে। নাটকটি পরিচালনা করেছেন আবুল খায়ের কমল।

নাটকের চরিত্র নিয়ে এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালেভাবনা বলেন, ‘যেসব নারী মাটি কাটার মতো কঠিন কাজটি করে- এই নাটকে কাজ করতে গিয়ে আমি তাদের কষ্ট বুঝতে পেরেছি। অনেক কষ্ট করে তারা জীবিকা নির্বাহ করে। অবশ্য মাটি কাটার সময় আমার নিজেরও অনেক কষ্ট হয়েছে। মাটি কেটে জীবিকা নির্বাহ করা সংগ্রামী নারীদের কষ্ট নিজে অনুভব করেছি।’

এমন চরিত্রে কাজ করাটা অনেক চ্যালেঞ্জিং বলে মনে করেন এই গুণী অভিনেত্রী, ‘এমন সব চরিত্রে কাজ করাটা খুব একটা সহজ নয়। আমি বলব- খুবই চ্যালেঞ্জিং। তবে এই চরিত্রে অভিনয় করে আমার খুবই ভালো লেগেছে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছিকাজটি ভালো করার জন্য।’

নাটকের শেষে চমৎকার একটা বার্তা আছে বলেও জানান ভাবনা।‘নাটকের শুরু থেকে শেষ পর্যন্ত একজন সংগ্রামী নারীর জীবন দেখানো হয়েছে। নাটকের শেষ দৃশ্যটা অনেক স্পর্শকাতর।’

আসছে ঈদে নাটকটি একটি বেসরকারিটিভি চ্যানেলে প্রচারিত হবে বলে জানান পরিচালক আবুল খায়ের কমল। এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের