,

চ্যাম্পিয়নস ট্রফির শ্রীলঙ্কা দল ঘোষণা

news-image

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে এরই মধ্যে কয়েকটি দেশ দল ঘোষণা করেছে। এবার সে তালিকায় নাম লিখিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কাও। আজ সোমবার তারা ১৫ সদস্যের দলটি প্রকাশ করে।

এই দলে ফিরেছেন দলটির তারকা পেসার লাসিথ মালিঙ্গা। ২০১৫ সালের নভেম্বরে ঘরের মাঠে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি। এর পর থেকেই চোটের কারণে দলের বাইরে থাকতে হয়েছে তাঁকে। দীর্ঘদিন পর আবার দলে ফিরেছেন তিনি।

এই দলে আছেন দলটির নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজও। চোটের কারণে সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে সিরিজের দলে ছিলেন না তিনি। গত অস্ট্রেলিয়া সফরে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন এই অভিজ্ঞ অলরাউন্ডার। ফিরেছেন চামারা কাপুগেদেরাও।

ইংল্যান্ডে আগামী ১ জুন থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। এ আসর সামনে রেখে এরই মধ্যে বাংলাদেশ দলও ঘোষণা করা হয়েছে।

চ্যাম্পিয়নস ট্রফির শ্রীলঙ্কা দল : অ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), উপুল থারাঙ্গা, নিরোশান ডিকবিলা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, চামারা কাপুগেদেরা, আসেলা গুনারত্নে, দিনেশ চান্দিমাল, লাসিথ মালিঙ্গা, সুরঙ্গা লাকমল, নুয়ান প্রদীপ, নুয়ান কুলাসেকারা, থিসারা পেরেরা, লক্ষ্মণ সান্দাকান, সেকুগে প্রসন্ন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে