,

‘মেসিই সর্বকালের সেরা’

news-image

স্পোর্টস ডেস্ক : একটা প্রশ্ন হতে পারে, মেসির নামের পাশে কোন উপাধিটাকে স্বয়ংসম্পূর্ণ মনে করছেন? আর এমন কোনো শব্দ আছে, যা মেসির নামের সঙ্গে লাগানো যেতে পারে? আপনার শব্দভাণ্ডার পুরো খালি হয়ে গেলেও মেসিকে বিশ্নেষণ করা যাবে না। নিজেকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন এই আর্জেন্টাইন সুপারস্টার, যেখানে আর কিছুই অজেয় নেই। অনেকে অনেক কিছু বলেছেন, তবে সবচেয়ে সেরা কথাটা বললেন বার্সেলোনার কোচ লুইস এনরিকে। মেসিকে সর্বকালের সেরা ফুটবলার বলেই দিলেন বার্সা কোচ।

বার্সেলোনার কোচের কথাটাই সত্য। ফুটবলের সম্ভাব্য সব অর্জন যাঁর নামের পাশে, তাঁকে সর্বকালের সেরা না বলে উপায় আছে। তবে গত রাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মেসি যেভাবে খেললেন, তাতে করে সর্বকালের সেরার উপাধিটাও বোধ হয় কিছুটা ছোট মনে হচ্ছে!

চ্যাম্পিয়নস লিগের স্বপ্নটা ভেঙে যেতেই লিগ শিরোপায় মনোযোগী হয়েছে বার্সেলোনা। আর শিরোপার স্বপ্নটা বাঁচিয়ে রাখতে হলে হারাতে হবে রিয়াল মাদ্রিদকে। এবারের লিগে অপ্রতিদ্বন্দ্বী ভঙ্গিতে এগিয়ে যাওয়া দলটাকে চাইলেই তো আর হারানো যায় না! তবে যে দলে মেসি আছে, তাদের পক্ষে অসম্ভব বলে কিছু আছে নাকি!

মেসির জোড়া গোলের রাতে একটি গোল করলেন ইভান রেকিটিচও। আর তাতেই ৩-২ গোলে জিতল বার্সেলোনা। রিয়াল মাদ্রিদকে সরিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বর জায়গাটিও দখল করল এনরিকের দল। এরপরই মেসিকে সর্বকালের সেরা বলে দিলেন এনরিকে।

বার্সা কোচ বলেন, ‘ইতিহাসে মেসিই সর্বকালের সেরা। দলের প্রয়োজনের সময় সবর্দাই সে নিজেকে বিলিয়ে দিয়েছে।’ এনরিকে আরো বলেন, ‘আমি অনেক ফুটবলারকে দেখেছি। তাদের মধ্যে মেসিই সেরা। সে খেলাটির ইতিহাসের সর্বসেরা।’

এনরিকের সমর্থনে মেসির পক্ষেই কথা বললেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। শত্রুপক্ষের এই কোচ বললেন, ‘আজ ব্যবধান গড়ে দিয়েছেন মেসি। আমরা তাকে আটকাতে পারিনি।’

লা লিগায় এখনো বেশ কয়েকটি ম্যাচ বাকি রয়েছে। এর আগে রিয়ালকে একাই শিরোপাপ্রত্যাশী মনে করা হলেও শেষ দিকে বার্সার পালে বেশ জোরেশোরেই হাওয়া দিলেন মেসি। পয়েন্ট সমান হলেও বার্সার চেয়ে এক ম্যাচ কম খেলেছে রিয়াল মাদ্রিদ। এ অবস্থায় রিয়ালের এক ম্যাচ হোঁচট খাওয়া মানে কিন্তু বার্সার পোয়াবারো!

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের