,

ক্ষমতা ছাড়ার পর প্রথমবারের মতো জনসম্মুখে ওবামা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : হোয়াইট হাউজ ছাড়ার তিনমাস পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রথমবারের মতো জনসম্মুখে বক্তব্য রাখবেন। সোমবার (২৪ এপ্রিল) শিকাগো শহরে তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তিনি। বারাক ওবামা শিকাগো বিশ্ববিদ্যালয় আয়োজিত “কনভারশেসন অন কমিউনিটি অরগানাইজিং এন্ড সিভিক এনগেজমেন্ট” শীর্ষক অনুষ্ঠানে তরুণ প্রজন্মকে ভবিষ্যত নেতৃত্ব নেয়ার জন্য উৎসাহিত এবং দিক নির্দেশনা প্রদান করতে বক্তব্য রাখবেন। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট নিজেই এমন একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে ইচ্ছুক যেখানে তিনি তরুণদের সাথে সরাসরি তার কথা বলতে পারবেন। শিকাগোর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। ওবামা আগত শিক্ষার্থীদের সাথে সরাসরি আলোচনায় অংশগ্রহণ করবেন। তবে কোনো প্রশ্নোত্তর পর্ব সেখানে থাকছে না। প্রেসিডেন্টের ক্ষমতা ছাড়ার পর ওবামা দম্পতি বিভিন্ন পর্যটন স্থানগুলো ঘুরে বেড়িয়েছেন। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত নির্বাহী আদেশ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। সূত্র: সিএনএন

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের