,

হিজাব পরে বক্সিং জিতলেন মার্কিন তরুণী!

news-image

অনলাইন ডেস্ক : লড়াইটা চলছে বহুদিন ধরে। অবশেষে ফলাফল আসলো। হিজাব পরে বক্সিং করার অনুমতি পেলেন মার্কিন তরুণী আমাইয়া জাফর। আগামী ২০২০ টোকিও অলিম্পিককে টার্গেট করে ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু তার আগে এই লড়াই জেতা জরুরি ছিল আমাইয়ার জন্য। তবে এটা শুধুমাত্র আমেরিকায় যখন তিনি বক্সিং করবেন তখন এই নিয়ম প্রযোজ্য হবে। এখন অপেক্ষা আন্তর্জাতিক ক্ষেত্রে অনুমোদনের।

এ ব্যাপারে আমাইয়ার কোচ নাথানিয়েল হেইল বলেন, “ও এর জন্য প্রচুর পরিশ্রম করেছে। গত ২ বছর ধরে অক্লান্ত চেষ্টা করে গেছে। অবশেষে এই অধিকার অর্জন করল। আমি ওর জন্য খুব খুশি। তবে আসল লক্ষ্যে পৌঁছার ক্ষেত্রে এটি প্রথম ধাপ মাত্র। ” তার মা সারা ওকিফ-ও এ জন্য খুব খুশি। অলিম্পিকে হিজাব পরে রিংয়ে লড়ার কোনো নিয়ম নেই। এর জন্য আমাইয়াকে আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের (আইবিএ) কাছে আবেদন করতে হবে।

উল্লেখ্য, ২ বছর আগে ফ্লোরিডায় একটি প্রতিযোগিতার জন্য যান আমাইয়া। সেখানে রিংয়ে নামার সময় যখন হিজাব পরে প্রস্তুত হন তখন কর্তৃপক্ষ তাকে জানায়, বক্সিংয়ের জন্য নির্দিষ্ট পোশাক পরে তবেই রিংয়ে নামতে হবে। এ কথা শোনার পর তিনি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান। তার পর থেকেই শুরু হয় হিজাব পরার অনুমতির জন্য তার লড়াই।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের