,

এক বছরের মধ্যে প্রধানমন্ত্রী হচ্ছেন খালেদা জিয়া : দুদু

news-image

সিলেট প্রতিনিধি : এক বছরের মধ্যে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আবারও দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেছেন, দেশের হাজারও সমস্যা সমধানে আওয়ামী লীগ সরকারের দু:শাসনের বিরুদ্ধে জনগণ ভোট দিয়ে আবারও বিএনপিকে ক্ষমতায় পাঠাবে।

সোমবার দুপুরে বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীসহ ‘গুম’ হওয়া সকল নেতাকর্মীর সন্ধান দাবিতে সিলেট বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সিলেট কেন্দ্রীয় মুসলীম সাহিত্য সংসদে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা: শাখাওয়াত হোসেন জীবন।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায়, শামসুজ্জামান দুদু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ও ভুটান সফর থেকে খালি হাতে দেশে ফিরেছেন। তিনি দাবি আদায় করতে ব্যর্থ হয়েছেন। হাওরাঞ্চলে ফসলহানির পর এসব এলাকায় ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটেছে। কিন্তু সরকার দুর্গত মানুষের কষ্ট লাঘবে ব্যর্থ হয়েছে।

প্রধানমন্ত্রীকে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান দুদু।

বিএনপি এখনো ফুরিয়ে যায়নি উল্লেখ করে তিনি আরও বলেছেন, রাজপথে মোকাবেলার জন্য বিএনপি প্রস্তুত।

এজন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।

সভায় সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনসহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের