,

কত ম্যাচ নিষিদ্ধ হবেন রামোস?

news-image

স্পোর্টস ডেস্ক : ম্যাচের ৭৭ মিনিটে যেন ‘ভূত’ চেপেছিল সার্জিও রামোসের মাথায়। অযথা দুই পায়ে ট্যাকল করলেন লিওনেল মেসিকে। সরাসরি লাল কার্ড, মাঠ ছাড়তে হলো রিয়াল মাদ্রিদ অধিনায়ককে। কিন্তু সহজে মাঠ ছাড়েননি, রেফারির সঙ্গে কিছুক্ষণ কথা বলে তারপর ব্যঙ্গ করে তালি দিতে দিতে স্টেডিয়াম ছেড়েছেন। এতেই জমে উঠেছে আলোচনা, কত ম্যাচ নিষিদ্ধ হবেন রামোস।

ম্যাচের সময় মনে হচ্ছিল, রামোসের ব্যঙ্গাত্মক অঙ্গভঙ্গি জেরার্ড পিকের উদ্দেশে। হাততালি দিয়ে আর প্রেসিডেন্ট বক্সের দিকে বারবার ইঙ্গিত করে হয়তো তিনি পিকের পুরোনো উক্তিই মনে করিয়ে দিচ্ছিলেন। কিন্তু সেটি বার্সেলোনা মানবে কেন? মালাগার বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার সময় রেফারির উদ্দেশে ব্যঙ্গাত্মক হাততালি দিয়ে বাড়তি দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন নেইমার। সে কারণেই ‘এল ক্লাসিকো’ খেলা হয়নি ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। বার্সেলোনার খেলা–বিষয়ক পরিচালক রবার্ট ফার্নান্দেজও তাই স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে নিজেদের দাবিটা জানিয়ে রেখেছেন, ‘রামোসের সিদ্ধান্তটা (লাল কার্ড) ঠিক ছিল। আমি জানি না কার উদ্দেশে সে ওই অঙ্গভঙ্গি করেছে, ওটা তাকেই জিজ্ঞেস করুন। তবে লিগ কমিটির উচিত ব্যাপারটা তদন্ত করে দেখা!’ ইঙ্গিতটা পরিষ্কার, যদি দেখা যায় ওই হাততালির কিছুটা রেফারির উদ্দেশেও ছিল, তবে বাড়তি আরও দুই ম্যাচ নিষিদ্ধ হবেন রামোস।

মাত্র একজন সেন্ট্রাল ডিফেন্ডার (নাচো) নিয়ে বাকি এতগুলো গুরুত্বপূর্ণ ম্যাচে রক্ষণ সামলাবেন কীভাবে জিদান! সূত্র: মার্কা

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা