,

বাঞ্ছারামপুরের মরিচ চাষে চাষীরা বেশ লাভবান

news-image

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে মৌসুমী সবজি চাষের পাশাপাশি মরিচের বাম্পার ফলন হয়েছে। কৃষকরা এখন মরিচ ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত সময় কাঁটাচ্ছেন। উপজেলার মনাইখালি,মানিকপযুর,রুপুসদী,মরিচাকিান্দি,তেজখালির কৃষকরা সবজির বাগানের পাশাপাশি মরিচ চাষ করছে। সবচেয়ে বেশী মরিচ চাষ করা হয়েছে উজানচর ও সদর উপজেলার  উত্তর ইউনিয়নে। বাহেরচর এলাকার কৃষক তোফাজ্জল হোসেন ও মানিকপুর গ্রামের আব্দুল গফুর ও নজরুল ইসলাম জানান, চলতি মৌসুমে সবজির ব্যাপক ফলন ও দাম ভাল পাওয়ায় আমরা লাভজনক ফসল হিসেবে মরিচ চাষ করছি। লাল তীর সীড লিমিটেডের হাইব্রিড সনিক জাত মরিচের চাষ করেছি। এটির ফলন ভাল হয়। নগরিরচর গ্রামের কৃষক মর্তুজা আলী জানান, জমিতে সনিক মরিচের ফলন ভাল হয়েছে। বাজারে প্রতি কেজি পাকা মরিচ ১৪০থেকে ১৪৫টাকায় বিক্রি হচ্ছে। বাঞ্ছারাামপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.জামাল হোসেন জানান, উপজেলায় কৃষকরা সবজি চাষের পাশাপাশি ব্যাপক ভাবে মরিচ চাষ করেছে। এ মৌসুমে উপজেলায় মরিচ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ৫শ হেক্টর জমিতে। চাষ করা হয়েছে প্রায় ৪শ ৫০হেক্টর জমিতে। এর মধ্যে উপসী জাতের মরিচ ও হাইব্রিড মরিচজাত রয়েছে। দাম ও ফলন ভাল পাবে আশা করছি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা