,

নাশকতার ১৪ মামলায় সেলিমা রহমানের জামিন

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া নাশকতার ১৪ মামলায় জামিন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান। বাকি ০৯ মামলায় জামিনের আবেদনের শুনানি হবে দুপুরে।

সোমবার (২৪ এপ্রিল) সকালে মোট ২৩ মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান সেলিমা রহমান। এর মধ্যে ১৪টি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) ও ০৯টি মহানগর দায়রা জজ আদালতে চলমান।

তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া জানান, পল্টন থানার ৪টি, মুগদা থানার ৩টি, মতিঝিল থানার ২টি, খিলগাঁও থানার ২টি, যাত্রাবাড়ি থানার ১টি, গুলশান থানার ১টি ও লালবাগ থানার ১টি- এ ১৪টি মামলার শুনানি শেষে জামিনের আবেদন মঞ্জুর করেছেন সিএমএম আদালতের ৫ জন ম্যাজিস্ট্রেট। অতিরিক্ত সিএমএম মো. কায়সারুল ইসলাম ও শেখ সামিদুল ইসলাম এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. খুরশিদ আলম, মো. গোলাম নবী ও মোহা. আহসান হাবীবের আদালত এসব মামলার শুনানি নেন।

আর বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের ০৯টি মামলার শুনানি হবে মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা