,

সারা দেশে লঞ্চ চলাচল বন্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক : ভারি বর্ষণ ও ঝোড়ো হাওয়ার কারণে সারা দেশে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে বলে বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে। সোমবার (২৪ এপ্রিল) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাটে দায়িত্বরত নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক (বিআইডব্লিউটিএ) জয়নাল আবেদিন।

তিনি গণমাধ্যমকে জানান, অতিবৃষ্টি ও দমকা হাওয়ার কারণে সারা দেশে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া সকালে সদরঘাট থেকে বিভিন্ন নৌ-রুটের কোনো লঞ্চ ছেড়ে যায়নি। সাধারণত ২ নম্বর সংকেত থাকলে ৬৫ আসনের নিচে সব ধরনের ছোট লঞ্চ চলাচল বন্ধ থাকে। আর ৩ নম্বর সংকেত থাকলে ক্ষেত্র বিশেষে বড় লঞ্চগুলো চলাচল করে। কিন্তু ৩ নম্বর সংকেতের সঙ্গে সঙ্গে দমকা হাওয়া বৃদ্ধি পাওয়ায় বড় লঞ্চগুলোও চলাচল বন্ধ রাখা হয়েছে।

অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তর থেকে সবুজ সংকেত পেলে আবার লঞ্চ চলাচল স্বাভাবিক হবে বলেও তিনি জানান। সর্বশেষ আবহাওয়ার পরিস্থিতি তুলে ধরে আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ু চাপের তারতম্যর আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের