,

উত্তর কোরিয়াকে অস্থিতিশীল কর্মকাণ্ড থামাতে বললো যুক্তরাষ্ট্র

news-image
চলমান মার্কিন-উত্তর কোরিয়া উত্তেজনার মধ্যেই রবিবার এক বিবৃতিতে নিভৃতকামী কমিউনিস্ট দেশটির যাবতীয় অস্থিতিশীল কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
পেন্টাগনের মুখপাত্র গ্যারি রস এ প্রসঙ্গে বলেছেন, ‘আমরা উত্তর কোরিয়াকে উত্তেজিত ও অস্থিতিশীল কর্মকাণ্ড থেকে বিরত থাকতে এবং আন্তর্জাতিক বাধ্যবাধকতা ও প্রতিশ্রুতি পূরণের কৌশলগত পন্থা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি।’ এসময় উত্তর কোরিয়ার সাম্প্রতিক অস্ত্র প্রদর্শন মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য একটি পরিষ্কার হুমকি বলেও উল্লেখ করেন তিনি।
প্রশান্ত মহাসাগরে জাপানের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেয়া মার্কিন রণতরী ডোবাতে প্রস্তুত উত্তর কেরিয়া, পিয়ংইয়ংয়ের এমন হুমকি দেয়ার কয়েক ঘণ্টা পরেই এই বিবৃতি দিলো যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচীর কারণে সম্প্রতি সৃষ্ট অস্থিরতার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিমানবাহী রণতরী কার্ল ভিনসনকে কোরীয় উপদ্বীপে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র এখনো জানায়নি এই স্ট্রাইক গ্রুপটি বর্তমানে কোথায় আছে। শনিবার মার্কিন প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, কয়েক দিনের মধ্যেই এটি উত্তর কোরিয়া পৌঁছাবে।
কিন্তু তারপরেও দেশটি তার বেপরোয়া আচরণ অব্যাহত রেখেছে। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সংবাদপত্র রডং সিনমুনের এক মন্তব্য প্রতিবেদনে বলা হয়, আমাদের বিপ্লবী সেনাবাহিনী মার্কিন পারমাণবিক শক্তিধর বিমানবাহী রণতরীকে একটি মাত্র আঘাতে বিধ্বস্ত করতে সক্ষম। বিমানবাহী রণতরীটিকে ‘স্থূল পশু’ বলে অভিহিত করে বলা হয়, এটি ডুবিয়ে দেয়া হলে আমাদের সামরিক সামর্থ্যের প্রকৃত উদাহরণ স্থাপন করা হবে। সিএনএন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে