,

এবার ভাঙলো পাকনার হাওরের বাঁধ

news-image

নিউজ ডেস্ক : একের পর এক বাঁধ ভেঙে ডুবছে হাওরের মানুষের স্বপ্ন। তলিয়ে যাচ্ছে আঁধপাকা সোনালী ধান। এবার ভাঙন ধরেছে সুনামগঞ্জের পাকনার হাওরের ফসল রক্ষা বাঁধে। সোমবার ভোরে গজারিয়া পয়েন্টে ফসল রক্ষা বাঁধটি ভেঙে পানি ঢুকতে শুরু করেছে। এরইমধ্যে পানিতে প্রায় ৯ হাজার হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক জাহিদুল হক জানান, পানির প্রবল বেগ থাকায় কৃষকেরা শত চেষ্টা চালিয়েও বাঁধটি রক্ষা করতে পারেননি।

স্থানীয়রা জানান, সুনামগঞ্জের সবগুলো হাওরের ফসল অকাল বন্যায় তলিয়ে গেলেও শনির ও পাকনার হাওরে এতদিন আঘাতটা লাগেনি।
গতকাল রবিবার শনির হাওরের বাঁধটিও ভেঙে যায়। আজ ভাঙলো পাকনার হাওরের বাঁধ।

হাওরের মানুষের অভিযোগ, বাঁধ নির্মানে লুটপাটের কারণে দায়সারাভাবে তৈরি করা হচ্ছে বাঁধগুলো। প্রতি বছরই বাঁধ ভাঙছে। কৃষক পথে বসছে। আর নতুন করে বাঁধ মেরামতের বরাদ্দ আসছে। সেই বরাদ্দ দিয়ে ফুলে ফেপে উঠছে একটি মহল। বাঁধ নির্মাণে দুর্নীতি বন্ধ হলে হাওরের কান্না থেমে যেত।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের