,

স্বজনের কান্নায় ভারী সাভারের বাতাস, দাঁড়াতে দিচ্ছে না পুলিশ

news-image

নিজস্ব প্রতিবেদক : সাভারের রানা প্লাজা ধসের চতুর্থ বার্ষিকী স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করছে শ্রমিক সংগঠনগুলো। সোমবার সকালে রানা প্লাজার অস্থায়ী শহিদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। সেখানে হতাহত শ্রমিকদের স্বজনের সঙ্গে অনেককে দেখা গেছে ছবি হাতে চোখের পানি মুছতে। চার বছর পরও তারা খুঁজতে এসেছেন প্রিয় মানুষটিকে। কারণ এ দীর্ঘ সময়ে জীবিত বা মৃত স্বজনকেও পায়নি তারা। এ সময় শ্রমিকদের স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে।

এদিকে শ্রদ্ধা নিবেদনের পর রানা প্লাজার সামনে হতাহত শ্রমিকদের পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা দাঁড়াতে চাইলে পুলিশ তাদের সরিয়ে দেয়। সাজোয়া যান নিয়ে অবস্থান করছে পুলিশ। পুলিশের দাবি, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শ্রমিকদের জড়ো হতে দেওয়া হচ্ছে না।

এ সময় শ্রমিক নেতারা অবিলম্বে রানা প্লাজার মালিক সোহেল রানার ফাঁসির দাবি জানান। একই সঙ্গে তারা সরকারকে ভবন ধসে হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ দেয়ারও দাবি জানান।

বাংলাদেশ গার্মেন্ট আন্ড শিল্প ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাভার আশুলিয়া শিল্পাঞ্চলের সভাপতি সৌমিত্র কুমার দাস, সাভার আশুলিয়ার শ্রমিক জোটের সভাপতি মাহবুবা আক্তার লিপি, সাভার ও আশুলিয়া শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়ালের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এদিকে শ্রমিক নেতারা সোমবার সাভার ও আশুলিয়ায় পোশাক কারখানা বন্ধের আহ্বান জানালেও সেটি কার্যকর হয়নি। সকাল থেকে শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন।

সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান জানান, যানজট ও অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা শ্রমিকদের কাউকে রানা প্লাজার সামনে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছি না।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের