,

ফের একসঙ্গে শাহরুখ-আলিয়া!

news-image

 

বিনোদন ডেস্ক : গত বছর মুক্তি পায় শাহরুখ খান ও আলিয়া ভাট অভিনীত সিনেমা ডিয়ার জিন্দেগি। সিনেমার পর্দায় একসঙ্গে তাদের উপস্থিতি দর্শকের মধ্যে ভালো সাড়া ফেলেছিল। ফের একসঙ্গে দেখা যেতে পারে শাহরুখ-আলিয়াকে।

শাহরুখ খানকে নিয়ে একটি সিনেমা নির্মাণ করছেন নির্মাতা আনন্দ এল রাই। সিনেমায় বামন চরিত্রে দেখা যাবে শাহরুখকে। গুঞ্জন শোনা যাচ্ছে, এ সিনেমাতে অভিনয় করবেন আলিয়া ভাট। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশিত হয়। এতে শাহরুখ, আলিয়া ও আনন্দ এল রাইকে একসঙ্গে দেখা যায়। এরপর থেকেই এ গুঞ্জন চাউর হয়েছে।

এর আগে শোনা গিয়েছিল, শাহরুখের সিনেমায় এ চরিত্রের জন্য দীপিকা পাড়ুকোনকে বেছে নেয়া হয়েছে। কিন্তু সঞ্জয় লীলা বানসালির পদ্মাবতী সিনেমার জন্য এ সিনেমায় অভিনয় করতে অস্বীকৃতি জানিয়েছেন দীপিকা। এছাড়া সম্ভাব্য তালিকায় সোনম কাপুর ও ক্যাটরিনা কাইফের নামও শোনা গেছে। তবে শেষ পর্যন্ত কে অভিনয় করবেন তা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।

চলতি বছর আলিয়া অভিনীত বদ্রিনাথ কি দুলহানিয়া সিনেমাটি মুক্তি পেয়েছে। এতে তার বিপরীতে ছিলেন বরুন ধাওয়ান। এ ছাড়া গুল্লি বয় সিনেমায় রণবীর সিংয়ের বিপরীতে ও ড্রাগন সিনেমায় রণবীর সিংয়ের বিপরীতে দেখা যাবে তাকে।

অন্যদিকে প্রথমবারের মতো আনন্দ এল রাইয়ের সিনেমায় অভিনয় করবেন শাহরুখ। গত জানুয়ারিতে মুক্তি পেয়েছে এ অভিনেতার রইস সিনেমাটি। বর্তমানে ইমতিয়াজ আলী পরিচালিত দ্য রিং সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত তিনি। এতে তার বিপরীতে অভিনয় করছেন আনুশকা শর্মা। আগামী আগস্টে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা