,

শ্রেষ্ঠ ব্যাটিং লাইন আপ ৪৯ এই শেষ !

news-image

ডেস্ক রিপোর্ট : মাত্র এক ম্যাচ খেলেই আবারও কলকাতা নাইট রাইডার্সের একাদশের বাইরে চলে গেলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। আর সেই ম্যাচেই ইডেন গার্ডেন্সে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে লজ্জা উপহার দিল স্বাগতিকরা।

কলকাতা টসে হেরে ব্যাট করতে নেমে অল আউট হওয়ার আগে করে ১৩১ রান। টি-টোয়েন্টিতে এটা মোটেই কোনো শক্ত লক্ষ্য নয়। অথচ, এই সামান্য রান তাড়া করতে নেমে ইডেনের পেস ট্র্যাকে মাত্র ৪৯ রানে অল আউট হয়ে গেল ব্যাঙ্গালুরুর শক্তিশালী ব্যাটিং লাইন আপ।

ঘরের মাঠের সুযোগটা ভালো মত কাজে লাগাল গম্ভীর-পাঠানদের কলকাতা। বোলাদের দুর্দান্ত বোলিংয়ে কোহলি-গেইল-ডি ভিলিয়ার্সদের মাত্র ৪৯ রানে অলআউট করে ৮২ রানের বড় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরল কলকাতা নাইট রাইডার্স।

ঘরের মাঠ ইডেন গার্ডেনে টস হেরে ব্যাট করতে নেমে রীতিমত ঝড় তোলেন সুনীল নারিন। স্বদেশি বোলার স্যামুয়েল বদ্রির প্রথম ওভারেই তুলে নেন ১৮ রান। তবে নারিনের সঙ্গে রান তুলতে গিয়ে আউট হয়ে যান অধিনায়ক গম্ভীর। ব্যক্তিগত ১৪ রান করে মিলসের বলে উইকেট রক্ষকের কাছে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

গম্ভীরের বিদায়ের পর দ্রুত নারিন ও উথাপ্পা বিদায় নিলে চাপে পড়ে স্বাগতিকরা। ১৭ বলে ৩৪ রান করে সাজঘরে ফেরেন নারিন। আর ১১ রান করে বিনির বলে আউট হন উথাপ্পা। এরপর পাঠানকে সঙ্গে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন মানিস পান্ডে। তবে যুগেন্দ্র চাহালের টানা দুই ওভারে পান্ডে (১৫) ও পাঠানকে (৮) সাজঘরে ফিরিয়ে খেলার নিয়ন্ত্রণ নিজেদের করে নেন।

এদিকে সাকিবের পরিবর্তে মাঠে নামা কলিন ডি গ্র্যান্ডহোম আজও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। কোন রান না করেই সাজঘরে ফিরে যান কিউই এই ব্যাটসম্যান। আর শেষ দিকে ওকস ১৮ রান করলে ১৩১ রানের সংগ্রহ পায় কলকাতা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই কলকাতার বোলিং তোপে পড়ে আরসিবি। প্রথম ওভারেই কোন রান না করে বিদায় নেন কোহলি। এরপর নিয়মিত বিরতিতে ডি ভিলিয়ার্স, গেইল, যাদবরা বিদায় নিলে মাত্র ৪৯ রানেই শেষ হয় রয়েল চ্যালেঞ্জার্সের ইনিংস। সর্বোচ্চ ৯ রান আসে কেদার যাদবের ব্যাট থেকে। কোন ব্যাটসম্যানই দুই অংকে প্রবেশ করতে পারেনি। অনলাইন

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের