,

লাইভ অনুষ্ঠানে সানি লিওনকে শাড়ি পরালেন সালমান (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : বলিউড তারকা সালমান খানের অনুষ্ঠান ‘বিগ বস’র মাধ্যমেই বলিউডে পদার্পণ করেন বলিউডের লাস্যময়ী তারকা সানি লিওন। পরামর্শদাতা হিসেবে বলিউডের নারী তারকাদের কাছে বেশ সুনাম রয়েছে সালমান খানের। আর সেই সুবাধেই সানির সঙ্গেও সালমানের সম্পর্কটা বেশ ভালো।

সানি অনেকবার সালমানের সঙ্গে এক ছবিতে কাজ করার কথা বলে আসছেন। সালমানও জানিয়েছেন তার আগ্রহ আছে সানিকে নিয়ে কাজ করার। কোনো এক ভালো গল্পের চমৎকার চরিত্রে তাদের একসঙ্গে দেখা যেতে পারে যেকোনো সময়।

তবে সম্প্রতি নতুন খবর নিয়ে আলোচনায় এ দুই তারকা। স্টার গিল্ড অ্যাওয়ার্ড নামের একটি লাইভ অনুষ্ঠানে সানি লিওনকে শাড়ি পরিয়ে দিলেন সালমান খান। ওই অ্যাওয়ার্ড শো-তে পুরস্কার প্রদান করতে মঞ্চে ওঠেন সালমান ও সানি লিওন। পুরস্কার প্রদান শেষে কৌতুক করেই সানিকে শাড়ি পরতে বলেন সালমান।

এসময় একটি শাড়ি নিয়ে এসে সানিকে তা পরিয়েও দেন তিনি। এ ব্যাপারে সানি লিওন বলেন, ‘একই মঞ্চে সালমান খানের সঙ্গে অবস্থান করতে পারাটা সম্মানের। আর শাড়ি পরিয়ে দেয়ার মুহূর্তটা ছিল দারুণ।’

সানিকে শাড়ি পরিয়ে তার সঙ্গে একটি নাচেও অংশ নেন সালমান। সেই নাচ বেশ বিনোদন দিয়েছে উপস্থিত দর্শকদের- দাবি সানি লিওনের।

ভিডিওতে দেখুন সানিকে শাড়ি পরাচ্ছেন সালমান :

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের