,

ফলোআপ: প্রেমিকা এড়িয়ে চলাতেই সুমনের আত্মহত্যার চেষ্টা

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধানমন্ডির ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক সম্পন্ন করেন যশোরের ছেলে সুমন কুমার পাল (২৬)। একই বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র এক ছাত্রীর সঙ্গে দুই বছর আগে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সুমন হিন্দু হলেও তার প্রেমিকা মুসলিম। এতেই বাঁধে এক বিপত্তি। সুন্দর এক পরিণতির জন্য শর্ত জুড়ে দিয়েছিল সেই প্রেমিকা। পরিবারের ওপর নির্ভর হয়ে নয়, নিজের পায়ে দাঁড়িয়েই জয় করতে হবে প্রেমিকাকে। তাই মাস্টার্সে ভর্তি না হয়ে হন্যে হয়ে চাকুরি খুঁজতে থাকেন সুমন।

এদিকে স্বজনরাও তাকে প্রেমের পথ থেকে সরে আসতে বলছিলেন। এক সময় মুখ ফিরিয়ে নেয় প্রেমিকাও। এড়িয়ে চলতে শুরু করে সুমনকে। এমন এক পরিস্থিতির হতাশায় প্রেমিকার সামনে শরীরে কেরসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। সুমনের ঘনিষ্ঠ একাধিক সূত্র এসব তথ্য জানায়।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে ধানমন্ডির সোবহানবাগ ডেন্টাল কলেজ হোস্টেলের পাশে ঘটনাটি ঘটেছিল। এরপর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় সুমনকে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শ্বাসনালীসহ শরীরে ৩৬ শতাংশ পুড়ে গেছে। অবস্থা সংকটাপন্ন। রবিবার তাকে লালমাটিয়ার সিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

সুমনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র কামরুল শিকদার। তিনি কালের কণ্ঠকে বলেন, ‘সুমন খুব ভদ্র ছেলে। সে কীভাবে এমনটি করলো তা আমারও মাথায় আসছিল না। পরে কিছুটা জেনেছি। বিবিএ-এর একটি মেয়ের সঙ্গে দুই বছর থেকে ওর প্রেম ছিল। মেয়েটি মুসলিম। এখন হয়ত নতুন করে টানাপোড়ান হয়েছে। তবে সুমনের মুখ থেকে কিছু শুননি। ’

পরিচয় প্রকাশ না করার শর্তে সুমনের দুই বন্ধ বলেন, দুই বছর আগে মুসলিম মেয়েরি সঙ্গে সুমনের প্রেম হয়। অনার্স শেষ হতে না হতেই মেয়েটি সুমনকে চাকরি করে নিজের পায়ে দাঁড়াতে বলে। সুমন চাকুরির জন্য চেষ্টা করছিল। অন্যদিকে সুমনের বাড়ি থেকেও সম্পর্কটি মেনে নিচ্ছিল না। দেড় মাস আগে থেকে প্রেমিকাও সুমনকে এড়িয়ে চলতে শুরু করে। এক মাস ধরে সে সুমনের সঙ্গে দেখাও করেনি। সুমন ধানমিন্ডর তল্লাবাগে থাকেন। প্রেমিকাও কাছাকাছি এলাকায় থাকেন। কয়েকদিন ধরেই সুমন তাঁর সঙ্গে দেখা করতে চাইছিলেন। কিন্তু সেই প্রেমিকা রাজি হয়নি। উল্টো সুমনের সঙ্গে সম্পর্কটি আর টেনে নিতে চান না বলে জানায় সে। এতে চরম হতাশায় পড়েন সুমন।

বন্ধুরা আরো বলেন, সুমন অনেক বুঝিয়ে তার প্রেমিকাকে শনিবার দেখা করতে রাজি করেন। সন্ধ্যায় সোবহানবাগ ডেন্টাল কলেজ হোস্টেলের পাশে দেখা হয় তাদের। সেখানেও প্রেমিকা সুমনকে জানিয়ে দেয়, এই সম্পর্ক আর এগিয়ে নিতে চায়না সে। এ সময় প্রেমিকার সামনেই নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন সুমন। হতাশা থেকে এ কাজ করলেও প্রেমিকা সুমনকে রক্ষা করার চেষ্টা করেনি বলেও অভিযোগ করেন বন্ধুরা। তাঁরা বলছেন, ‘সুমন হিন্দু জেনেও ওই মেয়েটি তার সঙ্গে প্রেম করেছিল। সুমনের মানসিক অবস্থা ভালো যাচ্ছিল না। এরমধ্যে দুই বছর পরে প্রেমিকার কাছ থেকে আঘাত পেয়ে সে সহ্য করতে পারেনি। ’ ঘটনার জন্য প্রেমিকাকেই দায়ী করেন তাঁরা।

জানা গেছে, সুমনের গ্রামের বাড়ি যশোরের অভয়নগরের পূর্বনলিশিয়া এলাকায়। তার বাবার নাম স্বপন কুমার পাল। গতকাল সুমনের বাবা-মা হাসপাতালে তাঁর কাছে আসেন। তারাই সন্তানকে লালমাটিয়ার সিটি হাসপাতালে নিয়ে যান। সন্তানের এমন অবস্থার কারণে বিপর্যস্ত মা-বাবা সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে