,

পানির দাম বেশি রাখায় দুই হাজার টাকা জরিমানা

news-image

 

নিজস্ব প্রতিবেদক : পানির দাম বেশি রাখায় রাজধানীর বাসাবো এলাকায় অবস্থিত চায়না পার্ক চাইনিজ অ্যান্ড থাই রেস্টুরেন্টকে দুই হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ রোববার ভোক্তা অধিদপ্তরের উপপরিচালক শাহীন আরা মমতাজ এক ভোক্তার অভিযোগের ভিত্তিতে শুনানি শেষে এ জরিমানা করেন।

অভিযোগকারী লিখিত বক্তব্যে বলেন, ১৫ টাকা মূল্যের বোতলজাত পানি রেস্টুরেন্টটি তাঁর কাছে ২০ টাকা রাখে। নির্ধারিত মূল্যের চেয়ে ৫ টাকা বেশি রাখায় তিনি ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছে ন্যায় বিচার চেয়েছেন।

নিয়ম অনুযায়ী জরিমানার ২৫ শতাংশ হারে অভিযোগকারীকে দিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক শাহীন আরা মমতাজ এনটিভি অনলাইকে বলেন, ‘আমাদের কাছে প্রত্যেক ভোক্তাই সমান। কেউ কোনোভাবে প্রতারিত হয়ে আমাদের কাছে এসে অভিযোগ করলে সেই অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করে থাকি।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের