,

দেশে ফিরছেন মোস্তাফিজ!

news-image

 

স্পোর্টস ডেস্ক :শ্রীলঙ্কা থেকে দেশা ফেরার পর এক সপ্তাহ বিশ্রাম নিয়ে দ্বিতীয়বারের মতো আইপিএলে অংশ নিতে ভারত পাড়ি দেন মোস্তাফিজুর রহমান। পৌঁছানোর পরদিন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠেও নেমেছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস! ম্যাচটিতে ২.৪ ওভার বল করে ৩৪ রান দেন তিনি।

তারপর থেকেই সানরাইজার্স হায়দরাবাদ তাকে নিয়ে টালবাহানা শুরু করে দেয়। সাইট বেঞ্চে বসিয়ে রাখে ম্যাচের পর ম্যাচ। টিমের এমন অদ্ভুত কাণ্ডে তিক্ত হয়ে মোস্তাফিজ অবশেষে সিদ্ধান্ত নিলেন দেশে ফেরার। ইন্ডিয়ান এক্সপ্রেস, জি নিউজ থেকে শুরু করে কয়েকটি ভারতীয় মিডিয়া ক্রিকইনফোর বরাত দিয়ে প্রকাশ করেছে এ খবর।

জানা যায়, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে দেশে ফিরে আসছেন মোস্তাফিজ। আগামী মঙ্গলবারই (২৫ এপ্রিল) দেশে ফিরে আসার কথা রয়েছে তার। ২৬ তারিখ আবার চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কন্ডিশনিং ক্যাম্প করতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল লন্ডনের উদ্দেশে বিমানে ওঠার কথা রয়েছে। আয়ারল্যান্ডে তিন জাতি সিরিজের আগে সাসেক্সে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প করবে বাংলাদেশ ক্রিকেট দল।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের