,

এ সরকারের আমলেই তিস্তা চুক্তি হবে: এরশাদ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, চিন্তার কোনো কারণ নেই, আমরা নিশ্চিত শেখ হাসিনা সরকারের আমলেই তিস্তার পানি চুক্তি অবশ্যই বাস্তবায়িত হবে।

রবিবার রংপুর থেকে বুড়িমারী যাওয়ার পথে হাতীবান্ধার তিস্তা ব্যারাজ এলাকায় অবসরে স্থানীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা বলেন। তিনি রবিবার বেলা সাড়ে ১১টায় পাঁচ সদস্যের দল নিয়ে পাঁচ দিনের জন্য লালনিরহাটের বুড়িমারী হয়ে ভারতের উদ্দেশে রওনা হন।

তিস্তা চুক্তি বিষয়ে এরশাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর শেষে মন্ত্রিসভা থেকে আমরা জানতে পেরেছি তিস্তার পানি চুক্তি এ সরকারের আমলেই হবে। আমরা নিশ্চিত শেখ হাসিনা সরকারের আমলেই তিস্তার পানি চুক্তি অবশ্যই বাস্তবায়িত হবে এবং তারা তা করতে পারবে।

তিনি আরো বলেন, দীর্ঘ ২৫ বছরের মামলা শেষ হয়েছে। আরেকটি মামলা আছে, যা দীর্ঘ ২৯ বছর ধরে চলছে। সেটি শেষ করে আবারও মাঠে নামব। রাজনীতি থেকে দূরে রাখার জন্যই আমার বিরুদ্ধে এ মামলা হয়েছে। কিন্তু সেদিন আর বেশি দূরে নাই। আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে ক্ষমতায় এনে দেশের জনগণই প্রমান করবে আমাদের গ্রহণযোগ্যতা।

এসময় জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে আলোচনা চলছে। আগামী নির্বাচনে ৩০০ আসনের জন্য প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি।

এদিকে, এরশাদ বুড়িমারী স্থলবন্দরে পৌঁছলে ইমিগ্রেশন পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। আগামী ২৭ এপ্রিল তিনি দেশে ফিরবেন বলে জানান এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি ও তার সফরসঙ্গী সুনীল শুভ রায়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে