,

বাঞ্ছারামপুরের প্রবল বর্ষণে তলিয়েছে ৫ শতাধিক হেক্টর জমি

news-image

বাঞ্ছারামপুর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া  বাঞ্ছারামপুরে সপ্তাহ জুড়ে   প্রবল বর্ষণে  আর উজান থেকে নেমে আসা বৃষ্টির পানি ও মেঘনার নদীর  জোয়ারের পানি হাওয় অঞ্চলে  নেমে আসায় বাঞ্ছারামপুর উপজেলার বেশ কয়েকটি  গ্রামের প্রায় ৫ শতাধিক  হেক্টর বোরো ফসল পানিতে  তলিয়ে গেছে। সরেজমিনে দেখা যায়, বাশগাড়ি,বাহেরচর,শান্তিপুর,ভুড়ভুড়িয়া,ছলিমাবাদ,নিলখী,হোসেনপুর,সাবনগর,দড়িবাঞ্ছারামপুর,ধাড়িয়ারচর,মনাইখালি,ছবুরকান্দিখোষকান্দি,চারআনি,মায়ারামপুর,বুধাইরকান্দি,রাধারনগর,কালিকাপুর গোকুল নগর গ্রামের বোরো আবাদী জমি পানিতে তলিয়ে গেছে। মেঘনা নদীর পানি ও উজান থেকে বৃষ্টির পানি নামতে থাকার কারনে প্রাকৃতিক এমন দূর্যোগ  হয়েছে বলে উপজেলা কৃষি অফিস। ফলে আবাদী বোরো ফসলি জমি থেকে দ্রুত পানি নিস্কাশন না হওয়ায় এবং থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকার কারনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।দড়ি বাঞ্ছারামপুর গ্রামের কৃষক আক্কাছ মিয়া,শান্তিপুরের মোহাম্মদ মিয়া সহ ক্ষতিগ্রস্ত অনেক কৃষকরা মনে করছে ,আকষ্মিক বৃষ্টির কারনে ও মেঘনার পানি বৃদ্ধি পাওয়ায় বোরো নির্ভরশীল আবাদি ফসলী জমির পাকা ধানী জমি সম্পূর্ণরূপে তলিয়ে গেছে। আউশ ও আমন মৌসুমে বন্যার ক্ষয়ক্ষতির আশঙ্কায় এসব এলাকার কৃষকরা বোরো নির্ভরশীল হয়ে উঠেন।এখন বোরো ফসল তলিয়ে যাওয়ায় তাদের বড় ধরনের ক্ষতি গুনতে হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কতৃপক্ষ বলেন,বাঞ্ছারামপুরে সাড়ে নয় হাজার হেক্টর হতে সবমিলিয়ে প্রায় ৫০০ হেক্টর ফসলি আবাদি জমি তলিয়ে যেতে পারে।সঠিক হিসেব বলতে গেলে সময় লাগবে। তবে পানি দ্রুত নিষ্কাষিত হলে তেমন ক্ষয়ক্ষতি হবে না । তবে কচুরি পানা এই বছর বুরো চাষিদের ব্যাপক ক্ষতি করেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে