বাঞ্ছারামপুরে বর্ষার আগে জমজমাট মাছ ধরার চাঁই’য়ের হাট
বাঞ্ছারামপুর প্রতিনিধি, ব্রাহ্মনবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সদার উপজেলার মওলাগনজ বাজার হলো বৃহত্তর কুমিল্লার সবচেয়ে বড় মাছ ধরার ফাঁদ হিসেবে ব্যবহ্নত চাঁই ’য়ের মোকাম ।সেই ব্রিটিশ আমল থেকে সাপ্তাহিক রবিবারের হাটে শত-শত চাঁই ক্রেতা-বিক্রেতাদের জমজমাট বেচাকেনা চলে আসছে সাড়িবদ্ধভাবে ৪টি লাইনে ।সরেজমিনে আজ রবিবার হাটে ঘুরে দেখা গেছে আসন্ন বর্ষা মৌষুমকে কেন্দ্র কওে চাঁই বিক্রেতারা ক্রেতাদেও সাথে চাঁই নিয়ে দরদাম করছেন।বি্েরকতাদের সাথে আলাপ করে জানা গেছে,এদত অঞ্চলের বড়হাট মওলাগন্জ হাটে (হাটটি বড় বাজার নামে অনেকের কাছে পরিচিত) প্রতি রবিবার গড়ে হাজার ১ থেকে দেড় হাজার মাছ ধরার ফাদ এই চাঁই কেনা বেচা হয়। ভিন্নমৌসুমে বিক্রি কিছু কমে যায়।
আর দিন দশেক পরই শুরু হচ্ছে বর্ষা মৌসুম। এ মৌসুেম সরকারিভাবে ঘোষিত হাওড় অঞ্চল ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর,নবীনগরে মাছ ধরার ধুম পড়ে যায়।সাথে পার্শ্ববর্তী কুমিল্লার হোমনা ও মুরাদনগর উপজেলার মানুষজনও কম যায় না।গ্রামাঞ্চলের সবচেয়ে সুন্দর ও অর্থনৈতিকভাবে দরিদ্রদের স্বাবলম্বী ও ৬ মাসের খোরাকের ভরসা এই চাঁই ।বাঞ্ছারামপুর উপজেলা মৎস্য অফিসার শুভ্র সরকার চাঁই প্রসঙ্গে বলেন,কয়েকদিন পরই বাঞ্ছারামপুরের উপর দিয়ে বহমান তিতাস নদীর বিভিন্ন শাখা-প্রশাখায় জাতীয় মাছের বিচরনের পরিমান বৃদ্ধি পাবে।বর্ষা মৌসুেমর থেকেই খাল বিল নালায় পািনর প্রবাহ বাড়বে। সেই সােথ নানা জািতর দিশ জাতের মােছর বিচরণ বাড়বে।চিংিড় ও দেশী মিঠাপািনর মাছের ছোট আকৃতির মাছ ধরার জন্য ববহার করা করা হয় এই বাশের তৈরী বিভিন্ন আকৃতির মাছ ধরার বিশেষ ফাদঁ । মাছ ধরার এ ফােঁদর পিরিচিত চাঁই নামে ।’’
কুমিল্লাার মুরাদনগর উপজেলা থেকে চাঁই বিক্রেতা মো.জাহের মিয়া এসেছেন ৫ শতাধিক চাঁই নিয়ে।তিনি বলেন,”চাঁই বিভিন্ন বাহরী নামে মাছের সাথে সামনজস্র করে রাখা হয়। আমার কাছে ২ শত টাকা থেকে ১ হাজার টাকার মূল্যেও ১২ প্রকারের চাই আছে।যেমন –আলতা,শিংচাই,পারন,হলার,ডেউর ইত্যাদি।মাছ ধরার টার্গেট মতো চাঁই তৈরী হয়।বড় মাঝারী ধরনের মাছই সাধারনত চাঁই য়ের ফাদে ঢুকে। তবে বড় আকৃতির নয়”।
আবহমান বাংলার সেই যুগ যুগ ধরে চাঁই তৈরী করে নাম কামিয়েছেন বাঞ্ছারামপুর সদর পৌর এলাকার মধ্যপাড়ার প্রিয়কান্তি সরকার ও শান্তি রানী সরকার চাঁই তৈরী করে আসছেন বংশানুক্রমে।তারা বলেন,দৈনিক জনপ্রতি ৩ থেকে৫ টি চাই তৈরী করা সম্ভব।ভারতীয় মুলী বাঁশসহ চট্রগ্রাম,সিলেটের বাঁশ কিনে তা বিশেষ আকৃতির দা দিয়ে ঘষা-মাজা ও সুচারুভাবে চেষে নরম চিক ও হাল্কা আকৃতির চাইয়ের উপকরন তৈরী করে শুরু হয় হাতের কাজ।লোহার গুনা,রশি সহ কাচামাল কিনে দৈনিক গড়ে জনপ্রতি ১৫০ টাকা থেকে ১৮০ টাকা লাভ হয়।আমরা প্রতিটি চাই পাইকারদেও কাছে ৫০ টাকা কওে লাভে বানিয়ে বিক্রি করি।এভাবেই আমাদেও দিন কেটে যায়।’’ খোজ নিয়ে জানা গেছে,সবচেয়ে বেশী চাই তৈরী হয় বাঞ্ছারামপুর উপজেলার শিবপুর,দশানী,মানিকপুর,বাহের চর,মরিচাকান্দি,ফরদাবাদ এসব এলকাায়।











